চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানুষের ভালোবাসা অর্থ দিয়ে ওজন করা যায় না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
জনপ্রিয় ব্যক্তির সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

হিরো আলমকে গাড়ি উপহারের ঘোষণা দিয়ে আলোচনায় হবিগঞ্জের চুনারুঘাটের শিক্ষক এম. মখলিছুর রহমান। তার হাত থেকে উপহারের গাড়ি বুঝে নিয়েছেন হিরো আলম। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সেই শিক্ষকের কাছ থেকে গাড়ি বুঝে নেন তিনি।

এদিন হিরো আলমকে অভ্যর্থনা জানাতে জমকালো আয়োজন করেন ওই শিক্ষক। দুপুরে হিরো আলম সেখানে পৌঁছালে ভিড় করে হাজারও মানুষ। এসময় ঘোষণা দেয়া উপহারের গাড়িটির চাবি হিরো আলমের হাতে তুলে দেন শিক্ষক মখলিছুর। শুধু তাই নয়, তাকে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্টও তুলে দেন তিনি।

গাড়ি পাওয়ার পর আপ্লুত হিরো আলম বলেন,‘উপহারের গাড়িটি আমি গ্রহণ করেছি, কিন্তু এটি আমি নিজে ব্যবহার করবো না। অনেক অসহায় দুস্থ মানুষ আছেন, যারা দুর্ঘটনা কিংবা জরুরি রোগে আক্রান্ত হয়ে অ্যাম্বুলেন্সে হাসপাতালে যেতে পারেন না। তাই এই গাড়িটিকে অ্যাম্বুলেন্স বানিয়ে মানুষের কল্যাণে ব্যবহার করা হবে।’

হিরো আলমের এমন ঘোষণায় উপস্থিত দর্শকরা তুমুল কড়তালি দেয়। হিরো আলম এসময় সবার উদ্দেশে বলেন, ‘মানুষের ভালোবাসা অর্থ দিয়ে ওজন করা যায় না। সিলেটবাসী আবারও প্রমাণ করলেন, তারা কথা দিলে কথা রাখেন।’

পুরো অনুষ্ঠানটি শিক্ষক এম. মখলিছুর রহমানের ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়। সর্বশেষ লাইভে দেখা যায়, অনুষ্ঠান শেষে হিরো আলমকে নিজের বাড়ি নিয়ে গেছেন মখলিছুর রহমান। সেখানে দুপুরের খাবারের আয়োজন করা হয়।

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। সেই ঘটনায় আবেগতাড়িত হয়ে তাকে গাড়ি উপহার দেয়ার ঘোষণা দেন হবিগঞ্জের চুনারুঘাটের শিক্ষক এম. মখলিছুর রহমান। গাড়িটি হিরো আলমের হাতে তুলে দিয়ে তিনিও নির্ভার।

Tags: অভিনয়গাড়িশিক্ষকসম্মাননাহিরো আলম
Previous Post

তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে

Next Post

ভারতকে হারিয়ে ফাইনালে নেপাল

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে হারিয়ে ফাইনালে নেপাল

দুই পরিচালক জামিনে মুক্তি পেয়েছেন, আদালতের গেজেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউপি সদস্য হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT