চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছবির খোঁজ নেবেন না’, ভক্তদের কেন বললেন জুনিয়র এনটিআর?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:14 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
জুনিয়র এনটিআর এর ছবি, বাংলাদেশি অভিনেতা ও প্রযোজক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয় তারকার নতুন ছবির খবরের অপেক্ষায় থাকেন ভক্তরা। সামাজিক মাধ্যমেও তারকাদের এই বিষয়ে প্রশ্ন করতে থাকেন অনেকেই। এটি বাড়তি চাপ তৈরি করে বলে মনে করেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর।

জুনিয়র এনটিআর বর্তমানে কাজ করছেন নির্মাতা কোরাতলা শিভার একটি তেলেগু ছবিতে। ছবিটির খবর আনুষ্ঠানিকভাবে এমাসের শেষেই জানানো হবে। শুটিং শুরু হবে আগামী মাসে। কিন্তু ভক্তরা গত কয়েক সপ্তাহ ধরে ছবির খবর জানার জন্য প্রশ্ন করেই চলেছেন সামাজিক মাধ্যমে।

রবিবার ভাই কল্যাণ রামের ছবি ‘অ্যামিগো’-এর প্রি-রিলিজ ইভেন্টে জুনিয়র এনটিআর কথা বলেন এই প্রসঙ্গে।

অভিনেতা বলেন, ‘মাঝে মাঝে আমরা যখন কোনো ছবির কাজ করি, তথ্য শেয়ার করার মতো তেমন কিছু থাকে না। প্রতিদিন অথবা প্রতি ঘণ্টায় তো আপডেট শেয়ার করা সম্ভব নয়। আপনাদের আগ্রহের বিষয়টি বুঝতে পারি। তবে বিনয়ের সাথে বলছি, এই বিষয়টি মাঝে মাঝে প্রযোজক এবং নির্মাতার ওপর বাড়তি চাপ তৈরি করে। ভক্তদের চাপে অনেক সময় আমরা এমন কোনো আপডেট শেয়ার করে ফেলি যার কোনো মূল্য নেই। এতে আরও বেশি হতাশ হন ভক্তরা।’

অভিনেতা আরও বলেন,‘যদি কোনো আপডেট থাকে আমরা পরিবারকে জানানোর আগেই ভক্তদের জানাই। কারণ আমরা জানি আপনারা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। জানানোর মতো কোনো খবর থাকলে প্রথমে আপনাদেরই জানাবো।’

সম্প্রতি ‘আরআরআর’-এর অস্কার ক্যাম্পেইন থেকে ফিরেছেন এনটিআর। ৯৫তম অস্কারের মনোনয়নে সেরা মৌলিক গান বিভাগে জায়গা করে নিয়েছে এসএস রাজামৌলির আরআরআর ছবিটির গান ‘নাটু নাটু’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: জুনিয়র এনটিআরতামিলতেলুগুসিনেমা
Previous Post

এমপি প্রার্থীর গাড়িবহরে হামলায় সাংবাদিকসহ আহত ১৫

Next Post

কুড়িগ্রামে সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের ৩৬৬ পদ শূন্য

Next Post
প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা নাচের অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের ৩৬৬ পদ শূন্য

ভূমিকম্পে ধ্বংসস্তূপের মধ্যে গাড়ি ও ভবন ধ্বংসপ্রাপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT