চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি প্রার্থীর গাড়িবহরে হামলায় সাংবাদিকসহ আহত ১৫

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
4:09 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2023
in জনপদ, টাঙ্গাইল
A A
জনপ্রতিনিধি প্রার্থীর গাড়িবহরে হামলার ঘটনায় আহত ১৫ জনের মধ্যে সাংবাদিকও রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের গোপালপুরে কম্বল বিতরণ করতে গিয়ে এমপি সমর্থকদের হামলার শিকার হয়েছে এমপি প্রার্থী মাসুদুল হক মাসুদের গাড়িবহর। এতে কম্বল বিতরণের সংবাদ সংগ্রহ করতে যাওয়া একাধিক সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছে।

এসময় দু’টি প্রাইভেটকার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

হামলায় আহত সাংবাদিকরা হলেন, ঢাকাপোস্ট.কমের জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ, ডিবিসি টেলিভিশনের ক্যামেরাম্যান আশিকুর রহমান ও ঢাকা প্রকাশের জেলা প্রতিনিধি ফরমান শেখ। এসময় সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেয়া হয়।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, হামলার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

জানা যায়, সকালে কম্বল বিতরণ করতে গিয়ে টাঙ্গাইল-২ আসনের এমপি প্রার্থী মাসুদুল হক মাসুদের গাড়িবহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

হামলায় আহত সাংবাদিক ফরমান শেখ জানান, আমরা সংবাদ সংগ্রহের জন্য সেখানে দাঁড়িয়ে ছিলাম। এসময় তারা অতর্কিত হামলা চালালে ভিডিও ধারণ ও ছবি তুলতে গেলে আমাদের উপর হামলা চালায়। এতে অভিজৎ ঘোষ, জুলিয়া পারভেজ ও আশিকুর রহমান আহত হয়। এর মধ্যে আশিকুরের অবস্থা গুরুতর।

ভূঞাপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড মানুষজনকে জানানোর জন্য লিফলেট ও কম্বল বিতরণ করতে যাচ্ছিলাম। এসময় স্থানীয় এমপি ছোট মনিরের নির্দেশে তার ক্যাডার বাহিনী আমাদের উপর হামলা চালায়।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। উপজেলা আওয়ামী লীগকে না জানিয়ে ভূঞাপুরের মেয়রের এভাবে আওয়ামী লীগের বিদ্রোহীদের নিয়ে কম্বল বিতরণ করতে যাওয়া ঠিক হয়নি।

Tags: টাঙ্গাইলসাংবাদিকের ওপর হামলাহামলা
Previous Post

চীনা গোয়েন্দা বেলুনের ধ্বংসাবশেষ খুঁজছে যুক্তরাষ্ট্র

Next Post

‘ছবির খোঁজ নেবেন না’, ভক্তদের কেন বললেন জুনিয়র এনটিআর?

Next Post
জুনিয়র এনটিআর এর ছবি, বাংলাদেশি অভিনেতা ও প্রযোজক. Channel i News - চ্যানেল আই নিউজ

'ছবির খোঁজ নেবেন না', ভক্তদের কেন বললেন জুনিয়র এনটিআর?

প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা নাচের অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের ৩৬৬ পদ শূন্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT