চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসেনসিওর ব্যর্থতায় বার্সা থেকে আরেক কদম পেছালো রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়ের হতাশা, ম্যাচের পর ব্যর্থতা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

লা-লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনা থেকে ৫ পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। সুযোগ ছিল মায়োর্কা ম্যাচে কাতালান ক্লাবটি থেকে পয়েন্ট দূরত্ব কমানোর। মার্কো আসেনসিওর ব্যর্থতায় লস ব্লাঙ্কোসরা হারিয়েছে সেই সুযোগ। পয়েন্ট টেবিলে ১০ নম্বরে থাকা দলটির কাছে হেরে শূন্য হাতে মাঠ ছেড়েছে আনচেলত্তির শিষ্যরা।

রোববার লা-লিগার রাউন্ড-২০ এর ম্যাচে মায়োর্কার কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এতে ২০ ম্যাচে ১৪ জয়, তিন ড্র ও তিন হারে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে থাকতে হচ্ছে বেনজেমা-রদ্রিগোদের। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিজে জায়গা মজবুতের সুযোগ পেলো বার্সেলোনা। রাতে সেভিয়াকে হারাতে পারলে পয়েন্ট ব্যবধানে আরও এগিয়ে যাবে কাতালানরা।

এদিন মায়োর্কার ঘরের মাঠে দুর্ভাগ্য পেয়ে বসেছিল রিয়াল মাদ্রিদকে। ১৩ মিনিটে নাচোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোসরা। গোল শোধে মরিয়া হয়ে উঠলেও প্রথমার্ধে রিয়ালের সব প্রচেষ্টা রুখে দেয় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের মাত্রা বাড়ায় আনচেলত্তির শিষ্যরা। সুযোগও এসে যায় লস ব্লাঙ্কোসদের সামনে। ৫৭ মিনিটে মায়োর্কার ডি বক্সে ফাউলের শিকার হন ভিনিসিয়াস জুনিয়র। পেনাল্টিতে সমতায় ফেরার সুযোগ আসে রিয়ালের।

লস ব্লাঙ্কোসদের হয়ে পেনাল্টি নিতে আসেন মার্কো আসেনসিও। গোলবারের ডান পাশে নেয়া স্প্যানিশ ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন সার্বিয়ান গোলরক্ষক রাজকোভিচ। নষ্ট হয় রিয়ালের সমতায় ফেরার সুযোগ। শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়েই ম্যাচ মাঠ ছাড়তে স্প্যানিশ জায়ান্টদের।

Tags: আসেনসিওবার্সেলোনামায়োর্কারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্টস ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Next Post

রুপনার দৃঢ়তায় ভারতকে রুখে দিল বাংলাদেশ

Next Post
বাংলাদেশের নারী ফুটবল দল গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রুপনার দৃঢ়তায় ভারতকে রুখে দিল বাংলাদেশ

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সূচক, জিডিপি বৃদ্ধি দেখাচ্ছে একটি গ্রাফ. Channel i News - চ্যানেল আই নিউজ

গত এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ২০৩ মার্কিন ডলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT