বায়ু দূষণ বন্ধে সকল অবৈধ ইটভাটা আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে রাজধানীর সড়কে পানি ছিটানোর নির্দেশনা দিয়েছেন আদালত। মানুষ বাঁচাতে পরিবেশ অধিদপ্তরকে মনিব হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে কঠোর সতর্কবার্তা দিয়েছেন উচ্চ আদালত।








