চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দীর্ঘদিন অসুস্থ থাকার পর দুবাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৯ বছর।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে পারভেজ মোশাররফের মৃত্যুর খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, তিনি দুবাইয়ের একটি হাসপাতালে অসুস্থতার জন্য বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন।

পারভেজ মোশাররফ ১৯৪৩ সালের ১১ আগস্ট অবিভক্ত ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। করাচির সেন্ট প্যাট্রিক হাই স্কুলে তিনি প্রাথমিক শিক্ষা এবং লাহোরের ফরমান ক্রিশ্চিয়ান কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

পারভেজ মোশাররফ ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার অভিযোগের মধ্যেই মোশাররফ বিগত বেশ কয়েক বছর ধরে দুবাইতে বসবাস করে আসছিলেন। সেখানে তিনি অ্যামাইলয়েডোসিসের জন্য চিকিৎসা নিয়েছেন। এ রোগটি সংযোগকারী টিস্যু এবং অঙ্গগুলোকে প্রভাবিত করে শরীরের স্বাভাবিক কাজকর্মে বাধা দেয়।

জেনারেল মোশাররফ ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছ থেকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা কেড়ে নিয়েছিলেন।

পরবর্তীতে ২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা ঘোষণার দায়ে পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। সেই মামলায় পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন দেশটির একটি আদালত। যদিও পরে সেই মৃত্যুদণ্ডাদেশ বাতিল করা হয়েছিল।

পাকিস্তানের সাবেক এই সামরিক শাসক চিকিৎসার জন্য ২০১৬ সালের মার্চ মাসে দুবাই চলে গিয়েছিলেন এবং তারপর থেকে আর ফিরে আসেননি।

Tags: পাকিস্তানপারভেজ মোশাররফ
Previous Post

‘দঙ্গল’-এর রেকর্ড ভেঙে ফেললো ‘পাঠান’!

Next Post

উৎপাদন খরচ অনুযায়ী দাম দিলে গ্যাস-বিদ্যুৎ দেওয়া যাবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, ফুলের বাগানে, গাছের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎপাদন খরচ অনুযায়ী দাম দিলে গ্যাস-বিদ্যুৎ দেওয়া যাবে: প্রধানমন্ত্রী

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীতে বক্তা ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT