চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎপাদন খরচ অনুযায়ী দাম দিলে গ্যাস-বিদ্যুৎ দেওয়া যাবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, ফুলের বাগানে, গাছের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎপাদন খরচ অনুযায়ী সবাই দাম দিতে রাজি থাকলে গ্যাস ও বিদ্যুতের সাপ্লাই দেওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন: এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে ১২ টাকা খরচ হয়। আমরা নিচ্ছি মাত্র ৬ টাকা। ইংল্যান্ডে দেড়শ’ ভাগ দাম বাড়িয়েছে। এটা সবার মনে রাখতে হবে। আমরা কিন্তু এখনও সেই পর্যায়ে যাইনি।

প্রধানমন্ত্রী জানান: তবে আমি আবারও বলব, গ্যাস বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যাবে যদি সবাই ক্রয়মূল্য যা হবে সেটা দিতে রাজি থাকে। তাছাড়া কত ভর্তুকি দেয়া যায়। আমরা এক্ষেত্রে কেন ভর্তুকি দেব। ভর্তুকি দিচ্ছি কৃষিখাতে, খাদ্য উৎপাদনে। আমরা করোনা যাতে মোকাবিলা করতে পারি, বিশেষ প্রণোদনা দিয়েছি যাতে ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা চালু থাকে। প্রণোদনা দেয়ার ফলেই অর্থনীতির গতিটা সচল রয়েছে।

তিনি বলেন: আমাদের জনগণ হবে স্মার্ট, অর্থনীতি হবে স্মার্ট। আমাদের বিরাট সম্ভাবনা রয়েছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হিসেবে নবনির্মিত বিনিয়োগ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন: কলকারখানা যেন পরিবেশবান্ধব হয় এবং শ্রমিকরা যেন সুন্দর পরিবেশে কাজ করতে পারে সে ব্যবস্থা নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী ১০০টি অর্থনৈতিক অঞ্চলে খাদ্য প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বিদেশি বিনিয়োগের পাশাপাশি যুব সমাজসহ সবাইকে বিনিয়োগের তাগিদ দেন।

তিনি জানান: মূল্যস্ফীতি অত্যধিক বেড়েছে। তবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। বাংলাদেশ পারে। বাঙালি পারে। আমরা পদ্মা সেতু করেছি। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। জনগণ আমার পাশে দাঁড়িয়ে ছিল।

প্রধানমন্ত্রী বলেন: আমরা মেট্রোরেল, পাতাল রেল, এক এক করে অনেক কিছু করছি। ৬৩টি বিনিয়োগ সেবা সংযোজন করা হয়েছে। আমরা ১০০টা অর্থনৈতিক অঞ্চল করছি। বাংলাদেশের সম্ভবনা হলো যুবসমাজ। তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। দক্ষ মানব তৈরিতে আমরা চেষ্টা করছি। আর ভর্তুকি সম্ভব নয়, উৎপাদন খরচ দিলে গ্যাস ও বিদ্যুতের যোগান নিশ্চিত করা যাবে।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন

Next Post

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

Next Post
চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীতে বক্তা ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

দুই ব্রিটিশ স্বেচ্ছাসেবীর মুখের ছবি, একজন পুরুষ, অন্যজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ব্রিটিশ স্বেচ্ছাসেবীর মরদেহ ইউক্রেনে হস্তান্তর করছে রাশিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT