চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাক্রম নিয়ে যে কথা বলা হচ্ছে, তার অধিকাংশই মিথ্যাচার: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
শিক্ষামন্ত্রী শিক্ষাক্রম নিয়ে কথা বলছেন, মাইক্রোফোনে বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আমাদের শিক্ষাক্রম নিয়ে যে এত রকম কথা বলা হচ্ছে, তার মধ্যে অধিকাংশ হচ্ছে মিথ্যাচার। যেখানে ভুল আছে সেখানে নিশ্চয়ই আমরা সংশোধন করছি এবং করব।

আজ দুপুরে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রাসার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, পাঠ্যবই লিখাতে তথ্য নানান জায়গা থেকে নেবেন। একই তথ্য আপনি নানাভাবে লিখতে পারেন। যেখানে তথ্যগুলো এক, সেখানে আপনি নিজের ভাষায় যেভাবে লিখেন না কেন? খুব হয়তো কাছাকাছি হবে। সেগুলো নিয়ে অনেক রকম কথা উঠছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পাঠ্যবইয়ে যখনই ভুল চিহ্নিত হবে তখনই শুদ্ধ হবে। কিন্তু যে মিথ্যাচার ও অপপ্রচার চলছে, সেটি তো উদ্দেশ্যমূলকভাবে। কারণ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আর কোনো ইস্যু না পেয়ে একটি গোষ্ঠী এর পেছনে লেগেছে। কিন্তু এই ডামাডোলের মধ্যে যেটা চাপা পড়ে যাচ্ছে, যেটা আপনারাও এড়িয়ে যাচ্ছেন, সেটা হলো- নতুন শিক্ষাক্রমের মাধ্যমে আমাদের পুরো পঠন-পাঠন পদ্ধতি। আমাদের শিখন পদ্ধতি। এটি যে সম্পূর্ণ পরিবর্তিত হতে যাচ্ছে এবং সেটির মাধ্যমে যে শিক্ষার্থীদের যে একটি আনন্দময় শিক্ষা পাচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা সত্যিকার অর্থে শিখছে, যেটি তারা সারা জীবন ধারণ করবে, আত্মস্থ করতে পারবে এবং প্রয়োগ করতে পারবে প্রয়োজনমতো। এবং মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন এসেছে। এই যে গুণগত পরিবর্তন এসেছে সেগুলো সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছেন। তার মানে হচ্ছে কি সকলেই ভাসা ভাসা একটা জিনিস নিয়ে কথা বলছি । একজন চিৎকার করছে আরেকজন গলা মিলিয়ে যাচ্ছেন। এর তো কানো অর্থ নেই।

মন্ত্রী বলেন, শিক্ষাক্রমের যে বিশাল গুণগুলো রয়েছে, সেগুলো এবং যে উদ্দেশ্যে করা হয়েছে সেই উদ্দেশ্যগুলো নিয়ে কথা বলা উচিত। সেটা সমাজের জন্য জরুরী। কিন্তু এই যে এক একটা বিষয় নিয়ে যারা অধিকাংশ ক্ষেত্রে মিথ্যাচার করে বেড়াচ্ছে, তাদেরকে আরও উসকে দেবে। বরং গঠনমূলকভাবে শিক্ষাক্রম নিয়ে কী চেষ্টাটা করা হচ্ছে।

ডা. দীপু মনি বলেন, কিভাবে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার মাধ্যমে তাদেরকে সত্যিকারে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবার দক্ষ, যোগ্য ও মানবিক সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলবার কী প্রচেষ্টা চালানো হচ্ছে, সেটা দেখা দরকার। সেখানে যদি কোন ভালো পরামর্শ থাকে এবং গঠনমূলক পরামর্শ থাকলে গ্রহণ করব।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Tags: চাঁদপুরদীপু মনিশিক্ষাক্রমশিক্ষামন্ত্রী
Previous Post

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ শুরু

Next Post

চীনকে কলঙ্কিত করতে বেলুনের ঘটনা ব্যবহার করা হচ্ছে: চীন

Next Post
আকাশে উড়ন্ত চীনের গুপ্তচর বেলুন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনকে কলঙ্কিত করতে বেলুনের ঘটনা ব্যবহার করা হচ্ছে: চীন

চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি, বাংলাদেশি সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহতাব হোসেনের উপন্যাসে দেশভাগের করুণ গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT