চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদানি গ্রুপে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে আইএইচসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 31, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আদানি গ্রুপের আধুনিক অফিস ভবন, আকাশের নিচে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির প্রতিষ্ঠানে প্রায় ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি (আইএইচসি)।

আইএইচসি আবুধাবির বৃহত্তম তালিকাভুক্ত কোম্পানি যারা গত বছর আদানি এন্টারপ্রাইজসহ আদানি গ্রুপের কোম্পানিগুলিতে প্রায় ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, সোমবার আদানি এন্টারপ্রাইজে এই টাকা বিনিয়োগ করার বিষয়ে ঘোষণা দেয় আবুধাবির প্রতিষ্ঠানটি।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রাষ্ট্রপতির ভাই শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান আইএইচসি এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইএইচসি জানায় যে, তারা আদানি এন্টারপ্রাইজের ফলো-অন শেয়ারে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

এপ্রসঙ্গে ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ বাসার সুয়েব জানান, আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের মূল ভিত্তির উপরে আমাদের বিশ্বাস ও ভরসা রয়েছে। তাই আমরা আদানি গ্রুপে বিনিয়োগের বিষয়ে আগ্রহী। এর ফলে আমরা আমাদের শেয়ার হোল্ডারদের ভবিষ্যতে অধিক মুনাফা দিতে পারব বলে আশা করছি।

হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়ে দিশেহারা আদানি গ্রুপে এই বিনিয়োগের সংবাদ আদানির জন্য আশীর্বাদ সরূপই বলা যায়।

গত ২৪ জানুয়ারি নিউইয়র্ক ভিত্তিক ফরেনসিক আর্থিক গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ, আদানি গ্রুপের উপর একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে কয়েক দশক ধরে ঘটে চলা অ্যাকাউন্টিং জালিয়াতি এবং “স্টক ম্যানিপুলেশন” এর কথা বলা হয়। এই ঘটনার পর আদানি গ্রুপের শেয়ারে বড় ধস দেখা দেয়। হিনডেনবার্গের প্রতিবেদনের পর ভারতের আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারমূল্য তিন দিনে প্রায় ৬৫ বিলিয়ন ডলার (৬ লক্ষ ৫০ হাজার কোটি টাকা) কমেছে বলে খবর পাওয়া যায়৷

এর পরিপ্রেক্ষিতে আদানি গ্রুপ ৪১৩ পৃষ্ঠার এক বিবৃতিতে পাল্টা জালিয়াতির অভিযোগ তুলে ওই মার্কিন সংস্থার বিরুদ্ধে। গৌতম আদানির সংস্থা অভিযোগ তোলে যে, শুধুমাত্র কোনও একটি নির্দিষ্ট কোম্পানির বিরুদ্ধে ‘অযাচিত হামলা’ চালানো হয়নি, বরং ‘ভারতের উপর পরিকল্পিত হামলা’ চালিয়েছে হিন্ডেনবার্গ।

 

 

Tags: প্রধান নির্বাহী কর্মকর্তাবিনিয়োগসংযুক্ত আরব আমিরাত
Previous Post

১২ বছরের মেসিকে যা বলেছিলেন ‘বিশ্বকাপজয়ী মেসি’

Next Post

চিতা বিড়ালকে বাঘ ভেবে স্থানীয়দের ধাওয়া

Next Post
চিতা বিড়ালকে বাঘ ভেবে স্থানীয়রা ধাওয়া করে. Channel i News - চ্যানেল আই নিউজ

চিতা বিড়ালকে বাঘ ভেবে স্থানীয়দের ধাওয়া

নিরাপত্তা বাহিনী অমর একুশে বই মেলার নিরাপত্তা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কড়া নিরাপত্তা ব্যবস্থায় শুরু হচ্ছে অমর একুশে বই মেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT