চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ২৫ জানুয়ারি: সিইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 24, জানুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
রাষ্ট্রপতি ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামীকাল (২৫ জানুয়ারি) বুধবার।

মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মঙ্গলবার দুপুর তিনটার পর সাক্ষাৎ শেষ করে বের হন সিইসি। এরআগে তিনি ২টার দিকে সংসদ ভবনে প্রবেশ করেন।

সাক্ষাত শেষে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ৬ টি সংসদীয় শূণ্য থাকলেও, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সেটি বাধা নয়।সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের দিনে একটি বৈঠকের সময় ঠিক করা হবে। রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকেন তাহলেই কেবল ওই বৈঠকটি বসার প্রয়োজন পড়বে।তবে একক প্রার্থী হলে সেটার দরকার হবে না। আইন অনুযায়ী একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী, একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে নির্বাচনি কর্মকর্তার সামনে নির্ধারিত ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নাম ও নিজের স্বাক্ষর দিয়ে তা জমা দিতে হবে। এর মুড়ি অংশে স্বাক্ষর দিয়ে ভোটারদের ব্যালট পেপার সংগ্রহ করতে হবে। ভোট দেওয়ার পর সংসদ কক্ষে স্থাপিত এক বা একাধিক ব্যালট বাক্সে তা জমা দিতে হবে।

প্রত্যেক সংসদ-সদস্যের একটি মাত্র ভোট থাকবে। সংসদ-সদস্য হিসাবে স্পিকারও এই নির্বাচনে একজন ভোটার। ভোটের দিন গ্যালারিসহ সংসদ কক্ষে প্রার্থী, ভোটার, ভোট নেওয়ায় সহায়তাকারী কর্মকর্তা ছাড়া সবার প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করবেন নির্বাচনি কর্মকর্তা। ভোট শেষে নির্বাচন কমিশনার প্রকাশ্যে ভোট গণনা করবেন। সর্বাধিকসংখ্যক ভোটপ্রাপ্তকে প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা করা হবে। আর সমান ভোট পেলে প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে ফল নির্ধারণ করা হবে।

Tags: কাজী হাবিবুল আউয়ালজাতীয় সংসদের স্পিকারপ্রধান নির্বাচন কমিশনাররাষ্ট্রপতি নির্বাচনশিরীন শারমিন চৌধুরীসিইসি
Previous Post

বিএনপির আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই: ওবায়দুল কাদের

Next Post

শান্ত ৮৯*, মাশরাফীর সিলেট ১৭৩

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও বোলিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্ত ৮৯*, মাশরাফীর সিলেট ১৭৩

অভিনেতা ও অভিনেত্রীর অ্যাকশন দৃশ্য, সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

'পাঠান'-এর কাহিনী ফাঁস!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT