চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলা প্রশাসকদের ২৩ দফা নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 24, জানুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর জেলা প্রশাসকদের ২৩ দফা নির্দেশনা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল জেলা প্রশাসকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার বন্ধে উদ্যোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি-সন্ত্রাস দমন, বাজার মনিটরিং করাসহ ২৩ দফা নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে জেলা প্রশাসকদের (ডিসি) ৩ দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে এ নির্দেশনা দেন।

জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, শুধু চাকরির জন্য চাকরি করা নয়, জনসেবা করাটাই দায়িত্ব। রূপকল্প বাস্তবায়নে উপজেলা পর্যায় পর্যন্ত সুন্দরভাবে বাস্তবায়ন করেছেন। করোনায় মানুষের পাশে দাঁড়িয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, বিশ্ব প্রশংসা করে।

প্রধানমন্ত্রী বলেন, অপচয় বন্ধ করতে হবে, সবক্ষেত্রেই কৃচ্ছতা সাধন করতে হবে। তাহলে মন্দার ধাক্কা বাংলাদেশে লাগবে না। হয়তো ধীর গতি হবে, কিন্তু উন্নয়নের গতিধারাটা ধরে রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, করোনায় চিকিৎসা, টিকাসহ সুরক্ষার জন্য পানির মতো টাকা খরচ হয়েছে। সেটা আমরা করেছি। আমাদের এখন যেটা জরুরি, সেটা অগ্রাধিকার দেবো। আমরা কতকাল আমদানি নির্ভর থাকবো? আমরা নিজেদের চাহিদা পূরণ করতে নিজেরাই উৎপাদন করবো। একসময় তো ভারতীয় গরু ছাড়া আমাদের যেন কোরবানিই হতো না। এখন হচ্ছে না? হচ্ছে। আমরা নিজেদের উৎপাদনের উপর নির্ভর এখন।

এসময় অগ্নিসন্ত্রাসসহ বিভিন্ন দুর্যোগে ডিসিদের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

ইভিএম প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, আর্থিক সঙ্কটের কারণে ইভিএম প্রকল্প বাতিল নয়, মানুষের খাদ্য, চিকিৎসা সহায়তাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এছাড়া স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সহ বিভিন্ন বিভাগের কমিশনারগণ বক্তব্য রাখেন।

 

Tags: প্রধানমন্ত্রী
Previous Post

গরু থেকে ক্ষতিকর গ্যাস বন্ধে স্টার্টআপে বিল গেটসের বিনিয়োগ

Next Post

মগবাজারে শক্তিশালী বোমা বিস্ফোরণ

Next Post
নিরাপত্তা কর্মী রাস্তার পাশে দাঁড়িয়ে নজরদারি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মগবাজারে শক্তিশালী বোমা বিস্ফোরণ

বাংলাদেশের ফুটবল দল মাঠে প্রস্তুত, চ্যানেল আই অনলাইন কভারেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল: সেমিফাইনালে চ্যানেল আই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT