চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশো যেনো ওয়েস্টার্ন মুভির কাউবয়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 23, জানুয়ারি 2023
in বিনোদন
A A
নিশো যেনো ওয়েস্টার্ন মুভির কাউবয়, ঘোড়ায় বসে শহরের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনশূন্য নগরীতে ময়লার আস্তরণ। নোংরা কাপড়ে ভিলেনের অট্টহাসি। ঠিক যেন যেন ময়লা ও মলিনতার কাছে জিম্মি এক অসহায় শহর। ঘোড়ায় চড়ে ধবধবে সাদা পোশাকে আগমন এক কাউবয়ের!

এমন দৃশ্য কেউ দেখলে প্রথমে হয়তো ওয়েস্টার্ন সিনেমার সেট ভেবে ভুল করাটা অস্বাভাবিক নয়! কখনও মনে হবে দৃশ্যটি ‘গুড, ব্যাড, এন্ড দ্য আগলি’ বা ‘ফর অ্যা ফিউ ডলার্‌স মোর’ বা হাল সময়ের ‘জ্যাংগো আনচেইন’ এর!

তবে মজার ব্যাপার হলো, কাউবয় ভঙ্গিতে মলিন নগরীর দিকে এগিয়ে আসা নিশোর কোমরে পিস্তলের বদলে গুঁজা থাকে ডিটারজেন্ট পাউডার!

একজন ব্যক্তি ঘোড়ায় বসে অন্যজনের দিকে তাকাচ্ছে, পটভূমিতে পুরনো বাড়ি ও গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ মূলত এটি একটি বিজ্ঞাপনের শুটিং, আর বিজ্ঞাপনটি ডিটারজেন্ট পাউডারের! যেখানে নিশো হলেন মিস্টার হোয়াইট! তার যুদ্ধ চারপাশের ময়লা-মলিনতার বিরুদ্ধে। ফিরিয়ে আনতে চান হারিয়ে যাওয়া উজ্জ্বলতা।

সেই তরুণ তার জাদুকরী শক্তি দিয়ে সব ময়লা মলিনতা দূর করে বের করে আনেন রঙিন এক শহর, মানুষের কাপড়ে ফিরে আসে উজ্জ্বলতা, মনে ফিরে আসে আনন্দ। এটি একটি বিজ্ঞাপনচিত্রের গল্প। এক মিনিটের এই বিজ্ঞাপনে দুর্দান্তভাবে ধরা দিলেন আফরান নিশো।

কয়েক দিন ধরে টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনচিত্রটি নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে। নিশোর ভক্তকুল ছাড়াও সাধারণ দর্শকরা এর প্রশংসা করছেন। সবমিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দতে নিশো মানে মি. হোয়াইট।

বিজ্ঞাপনটিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আফরান নিশো বলেন, ‘এই টিভিসিটার গল্প বলার ধরন বেশ ইউনিক। কোনো ডিটারজেন্টকে যে এ রকম স্টাইলিস ওয়েতে পোট্রে করা যায় এটা আসলে এর আগে কখনো দেখা যায়নি।’

কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের মি. হোয়াইট ডিটারজেন্ট পাউডারের এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক। এর নেপথ্য কারিগর বিজ্ঞাপনী সংস্থা প্যাপিরাস কমিউনিকেশনস লিমিটেড।

প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার কাজী মুশফিকুর রহমান বলেন, এই বিজ্ঞাপনটা আমাদের জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা। বাংলাদেশে এ রকম কনসেপ্টে কাজ এর আগে হয়েছে কি-না আমার জানা নেই। এটাকে আমি আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা মাইলস্টোন কাজ-ই বলবো।

Tags: আফরান নিশোওয়েস্টার্নগুড়বিজ্ঞাপনলিড বিনোদনসিনেমা
Previous Post

শেষমুহূর্তে বিশ্বকাপ দলে ফারজানা

Next Post

এবার বিয়ে করতেও গুনতে হবে বাড়তি খরচ

Next Post
বিয়ের খরচ ও অর্থের ব্যবস্থাপনা নিয়ে ছবি, টাকা ও কাগজের নোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার বিয়ে করতেও গুনতে হবে বাড়তি খরচ

ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই হালান্ড কোথায় যেয়ে থামবেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT