চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাফর ইকবালের গল্পে মুক্তি পেলো সিয়াম-পরীর নতুন ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 অপরাহ্ন 20, জানুয়ারি 2023
in বিনোদন
A A
নতুন ছবির উদ্বোধনে উপস্থিত সিয়াম, পরী ও জাফর ইকবাল. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত ও সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পেল শুক্রবার। দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

এটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। নির্মাতা জানান, শুরুতে ১৭টি হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এর মধ্যে রাজধানীর ১০টি, চট্টগ্রামের তিনটি এবং সিলেট, রাজশাহী, যশোর, খুলনার একটি করে প্রেক্ষাগৃহে দেখা যাবে।

ঢাকায় ছবিটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিংমল (পান্থপথ), এসকেএস টাওয়ার (মহাখালী), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), সনি স্কয়ার (মিরপুর), বঙ্গবন্ধু আর্মি স্টেডিয়াম (বিজয় সরণি), শ্যামলী সিনেমা, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমা (কেরানীগঞ্জ) ও মধুমিতা সিনেমা হল।

এ ছাড়া চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স, সিলভার স্ক্রিন, সুগন্ধা সিনেমা, সিলেটের গ্র্যান্ড সিলেট, রাজশাহীর স্টার সিনেপ্লেক্স, যশোরের মনিহার সিনেমা ও খুলনার লিবার্টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

নির্মাতা আবু রায়হান বলেন, ছোটবেলায় বাবার হাত ধরে ‘লাঠিয়াল’ দেখতে গিয়েছিলাম। তখন থেকে মাথায় সিনেমার পোকা ঢোকে। এই ছবিটিও শিশুদের সুস্থ বিনোদনের জন্য। সিনেমাটি সব বয়সীরাই দেখতে পারবেন। আশা করি, অভিভাবকরা তাদের সন্তান নিয়ে সিনেমা হলে গিয়ে দেখবেন।

২০১৮-১৯ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।

সিয়াম-পরীর সঙ্গে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীর প্রমুখ।

Tags: অ্যাডভেঞ্চার অব সুন্দরবনআজাদ আবুল কালামআবু হুরায়রা তানভীরআশিষ খন্দকারকচি খন্দকারখুলনাচিত্রনাট্যনির্মাতাপরীযশোররাজশাহীলাঠিয়াললিড বিনোদনশহীদুল আলম সাচ্চুসিয়ামসিলভার স্ক্রিনসিলেটস্টার সিনেপ্লেক্স
Previous Post

প্রথমবার বড় পর্দায় ছেলেকে দেখলো মা, যা বললেন তৃপ্ত শুভ

Next Post

তুরাগ তীরে চলছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা

Next Post
তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের জন্য মুসল্লিরা ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরাগ তীরে চলছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা

অমি ও পুলিশ নারী সদস্যের ছবি, হোটেল রিল্যাক্সের ব্যানার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অমির ‘হোটেল রিল্যাক্স’, অনেক ‘প্রথম’ এর সমাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT