চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে রিয়ালের অনুশীলনে হাজির রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:25 অপরাহ্ন 14, জানুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো সৌদিতে অনুশীলনের সময় কোচ ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের সতীর্থদের সাথে দেখা করেছেন। শুক্রবার সৌদি আরবের রিয়াদে লস ব্লাঙ্কোসদের অনুশীলন পর্বে দেখা যায় তাকে।

রিয়াল মাদ্রিদ এমন একটি ভিডিও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে।

স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতে সৌদি আরবে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এল ক্লাসিকোর আবেশে মোড়া ফাইনাল আগামী ১৬ জানুয়ারি রিয়াদের কিং আল ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আল নাসেরে যোগ দেয়ার পর সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন পর্তুগিজ তারকা। ক্লাবটির হয়ে এখনও মাঠে নামা হয়নি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তির। ১৯ জানুয়ারি পিএসজির বিপক্ষে আল নাসের ও আল হেলালের সম্মিলিত দলের হয়ে মাঠে নামতে পারেন তিনি। সব ঠিক থাকলে সৌদি ক্লাবটির জার্সিতে রোনালদোর অভিষেক হতে পারে ২২ জানুয়ারি।

ব্যস্ততা না থাকায় রিয়াদে সাবেক রিয়াল সতীর্থদের সঙ্গে দেখা করতে যান রোনালদো। অনুশীলন পর্বে কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি, রদ্রিগো, মিলিতাও, ভিনিসিয়াসদের সঙ্গে। ব্রাজিলিয়ান সাবেক তারকা রবার্তো কার্লোসের সঙ্গেও দেখা করেছেন সাবেক মাদ্রিদ ফরোয়ার্ড।

পর্তুগিজ ফরোয়ার্ডকে কাছে পেয়ে উজ্জ্বীবিত ছিল রিয়াল মাদ্রিদ ফুটবলাররা। রোনালদোর সাথে তুলেছেন ছবি, শেয়ার করেছেন নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

Tags: আল-নাসেরবার্সেলোনারিয়াল মাদ্রিদরোনালদোলিড স্পোর্টসসুপার কাপসৌদি আরব
Previous Post

ক্ষমতা টিকিয়ে রাখতে নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার: মির্জা ফখরুল

Next Post

শুভ’র ডেডিকেশনে মুগ্ধ সিয়াম

Next Post
সিয়াম শুভর ডেডিকেশনে মুগ্ধ, ছবি তোলা হয়েছে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভ’র ডেডিকেশনে মুগ্ধ সিয়াম

শাহরুখ খানের ছবি, sunglasses ও casual পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দিনে ৫০ হাজার ভক্ত একসঙ্গে দেখবে শাহরুখের 'পাঠান'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT