চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার ঢাকায় ‘জেকে ১৯৭১’, শোতে থাকছেন সব্যসাচী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 14, জানুয়ারি 2023
in বিনোদন
A A
অভিনেতা সব্যসাচী ঢাকায় ‘জেকে ১৯৭১’ শোতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে। ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে থাকছে ফাখরুল আরেফীন খানের ‘জেকে ১৯৭১’। এরমাধ্যমে প্রথমবার ঢাকার দর্শক দেখতে চলেছেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি!

এরআগে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ‘জেকে ১৯৭১’। সর্বশেষ কলকাতা চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে ছবিটি। এবারই প্রথম ঢাকার দর্শক দেখবে ফাখরুল আরেফীন খানের এই ছবিটি।

‘জেকে ১৯৭১’ ছবির অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন ফেলুদা খ্যাত কলকাতার তারকা অভিনেতা সব্যসাচী। ছবিটি দেখতে ইতোমধ্যে তিনি ঢাকায় অবতরণ করেছেন। বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন নির্মাত ফাখরুল আরেফীন খান।

১৯৭১ সালের ১৩ ডিসেম্বর, ব্যাগে বোমা ও হাতে রিভলবার নিয়ে ফ্রান্সের প্যারিসের অর্লি বিমানবন্দরে দাঁড়ানো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের একটি বোয়িং ৭২০ বিমানের ককপিটে উঠে পড়েন ফরাসি নাগরিক জ্যঁ ক্যুয়ে। বিমানটিকে রানওয়েতে পাঁছ ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন তিনি। তার একমাত্র দাবি ছিলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের শরণার্থীদের জন্য ২০ টন ওষুধ ও ত্রাণসামগ্রী!

২৮ বছর বয়সী সেই দুরন্ত সাহসী সেই যুবককে নিয়ে নির্মিত হয়েছে ‘জেকে ১৯৭১’। এটিকে বলা হচ্ছে, ‘মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমা।’

নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান গড়াই ফিল্মস এর ব্যানারে নির্মিত সিনেমায় দুঃসাহসী ফরাসী যুবক জ্যঁ ক্যুয়ের চরিত্র রূপদান করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এছাড়াও আরও অভিনয় করেছে সব্যসাচী চক্রবর্তী, মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড এবং রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি ও পশ্চিমবঙ্গের ইন্দ্রানীলসহ আরো প্রায় ৩৬ জন অভিনয়শিল্পী।

Tags: কলকাতাজেকে ১৯৭১ফাখরুল আরেফীন খানমুক্তিযুদ্ধলিড বিনোদনসব্যসাচীসিনেমা
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১০৬

Next Post

দ্রুতই আলোর মুখ দেখবে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু

Next Post
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুতই আলোর মুখ দেখবে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু

মির্জা ফখরুল সরকার বিরোধী বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতা টিকিয়ে রাখতে নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT