চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বোরো ধান চাষে বিপাকে কৃষকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 14, জানুয়ারি 2023
in - সেমি লিড, কৃষি, জনপদ, মৌলভীবাজার
A A
বোরো ধান রোপণের জন্য কৃষকের পরিশ্রমী কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

মো: জালাল উদ্দিন, মৌলভীবাজার:মৌলভীবাজারে কনকনে শীতকে উপেক্ষা করেই বোরো ধান আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। সকাল-দুপুর শীতে জবুথবু হয়ে মাঠে বোরো ধানের চারা রোপণের কাজ করছেন তারা। চারা রোপণের পাশাপাশি চলছে জমি তৈরির কাজও। তবে কপালে রয়েছে চিন্তার ভাজ। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে সকল প্রকার খরচ। তাই নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বোরো ধানক্ষেতের মাঠ ঘুরে দেখা গেছে কৃষকদের ব্যস্ততার চিত্র।

স্থানীয় কৃষকরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় বোরো ধান চাষে খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। এছাড়া পর্যাপ্ত সেচের ব্যবস্থা না থাকায় চাষে দেরি হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় বোরো ধান চাষে চার হাজার ৬০২ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কয়েক বছর ধরে এ উপজেলার কৃষকেরা বোরো চাষে এগিয়ে এসেছেন।

উপজেলার পতনঊষার, মুন্সীবাজার, শমশেরনগর, আলীনগর ও রহিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা যায়, শীতের সকালে কুয়াশায় মধ্যে বিভিন্ন জাতের বোরো ধানের চারা রোপণ করছেন চাষিরা। অনেকে চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছেন। আবার অনেকেই চারা গাছে পরিচর্যা করছেন। তবে সেচ সংকট, সার ও তেলের দাম বাড়ায় অস্বস্তিতে ভুগছেন অনেক কৃষক।

রহিমপুর ইউনিয়নের কৃষক আব্দুল আহাদ বলেন, ‘দুই বছর ধরে ২ একর জমিতে বোরো ধান আবাদ করছি। জমি প্রস্তুতি শেষে চারা রোপণ করছি। পর্যাপ্ত সেচের সুবিধা থাকলে আরও ২/৩ একর জমিতে বোরো চাষ করতাম।’

শমশেরনগর ইউনিয়নের কৃষক মজিদ মিয়া বলেন, তিন একর জমিতে এ বছর বোরো ধান চাষ করছেন। তেলের দাম বাড়ায় সেচ ও হাল চাষে খরচ অনেক বেড়েছে। আমন মৌসুমের মত বোরো মৌসুমে ধানের দাম থাকলে কৃষকেরা লাভবান হবেন বলেও আশা করছেন এ কৃষক।

কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিৎ রায় বলেন, বোরো ধান আবাদ করার জন্য আমরা কৃষকদের সহযোগিতা করছি। এ উপজেলায় আগের তুলনায় বোরো চাষ অনেক বেড়েছে। আউশ, আমনের পাশাপাশি বোরো চাষে কৃষকেরা আগ্রহী হচ্ছেন। ধানের বাজারমূল্য ভালো থাকায় এবছর অন্যান্য বছরের তুলনায় বেশি আবাদ হবে।

Tags: মৌলভীবাজার
Previous Post

ট্রাম্পের প্রতিষ্ঠানকে ১৬০ কোটি ডলার জরিমানা

Next Post

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে নেই কোহলি-রোহিত

Next Post
ভারতীয় ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে নেই কোহলি-রোহিত

নিখোঁজ নারী ক্রিকেটারের ঝুলন্ত লাশ উদ্ধার, জঙ্গলে সুরক্ষিত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গলে মিললো নিখোঁজ নারী ক্রিকেটারের ঝুলন্ত লাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT