চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উইকেট ভালো না হলে টেকনিক ঠিক করে লাভ নেই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 13, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ২০১২ সালে টি-টুয়েন্টি অভিষেকে ১৭ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে আয়ারল্যান্ডের মাটিতে জয় এনে দিয়েছিলেন জিয়াউর রহমান। পাওয়ার হিটিংয়ে তার সক্ষমতার কথা সবারই জানা। ১০ বছর পরও স্বভাবসুলভ ব্যাটিং দেখা গেল বিপিএলের মঞ্চে। চট্টগ্রাম পর্বের শুরুর ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ২৫ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটার। যদিও দলকে জেতাতে পারেননি।

বয়স ৩৬ পেরোলেও সহজাত ব্যাটিং ভোলেননি জিয়া। পাওয়ার হিটিং দিয়েই জাতীয় দলে এসেছিলেন। অবশ্য দুই বছর পরই থমকে যায় আন্তর্জাতিক ক্যারিয়ার।

নতুন করে ব্যাটিং ঝলক দেখানো জিয়া মনে করেন পাওয়ার হিটিংয়ে টেকনিকের চেয়ে গুরুত্বপূর্ণ হল উইকেট।

‘পাওয়ার হিটিং নিয়ে যেটা অনুভব করি, মিরপুরের শেষ দুইটা ম্যাচে রান কিন্তু ১৮০-১৯০ হয়েছে। বাংলাদেশের খেলোয়াড়রা কিন্তু অনেক ভালো খেলেছে। তৌহিদ হৃদয়, জাকির হাসান ওরা কিন্তু অনেক ভালো খেলেছে। যেটা মনে করি, পাওয়ার হিটিংয়ে আমাদের সমস্যা হচ্ছে উইকেট। উইকেট ভালো না হলে পাওয়ার হিট করতে পারবেন না। ব‌্যাটে সুন্দর বল আসলেই হিট করতে পারবেন। মিরপুরের উইকেট ‍সুন্দর ছিল। রান কিন্তু ঠিকই হয়েছে। এখানে (চট্টগ্রামে) সুন্দর উইকেট। অভ্যাসটা গুরুত্বপূর্ণ। উইকেট ভালো হবে অটোমেটিক হিট ভালো হবে। উইকেট ভালো না হলে হিট ভালো হবে না। যতই টেকনিক ঠিক করেন না কেনো কোনো লাভ নেই। ব্যাটে বল আসতে হবে।’

টি-টুয়েন্টি ক্রিকেটে সাফল্যের টোটকা পাওয়ার হিটিং। গত কয়েক মাসে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে চর্চা হয়েছে বিষয়টি নিয়ে। সংক্ষিপ্ত সংস্করণে সাফল্য পেতে বিশেষজ্ঞ কোচ ‍শ্রীধরণ শ্রীরামকে আনা হয় গত টি-টুয়েন্টি বিশ্বকাপে। যদিও প্রত্যাশা সেভাবে মেটেনি।

বিপিএলে দেখা যাচ্ছে স্থানীয় কয়েকজন ক্রিকেটারের ব্যাটে পাওয়ার হিটিংয়ের ঝলক। যার মধ্যে অন্যতম সিলেট স্ট্রাইকার্সের টপঅর্ডার ব্যাটার তৌহিদ হৃদয় ও জাকির হাসান। ভালো উইকেটের ফায়দা দারুণভাবে তুলেছেন তারা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ পাননি জিয়া। তৃতীয় ম্যাচে সুযোগ পেলেও ব্যাটিং করতে হয়নি। উসমান খান সেঞ্চুরি করে একাই তুলে আনেন জয়।

প্রথমবার ব্যাট করতে নেমেই চার ছক্কা, তিন চারে জিয়া খেলেছেন ৪৭ রানের ইনিংস। জাতীয় দলে ফেরা নিয়ে ভাবনার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘জাতীয় দল তো ভিন্ন কিছু। এটা তো আমাদের কারো হাতে নেই। আমার হাতে যেটা আছে সেটা হল ফিটনেস ঠিক রেখে পারফর্ম করা। সেটা আমার হাতে আছে, ওখানেই ফোকাস করছি। তবে নিশ্চিতভাবেই অমার তো বয়স হয়েছে। এখন পারফর্ম করতেই হবে। ফিটনেস ধরে রাখতেই হবে। ঠিক থাকতে হবে। জাস্ট এনজয় টু প্লে।’

Tags: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সফরচুন বরিশালবিপিএল-২০২৩লিড স্পোর্টস
Previous Post

জুয়া খেলায় ছাত্রলীগ নেতাসহ ৪ জনের কারাদণ্ড

Next Post

টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

Next Post
টাঙ্গাইলে ট্রাকের নিচে পড়ে নিহতের ঘটনা, স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

খুলনা ক্রিকেট দলের ব্যাটাররা ব্যর্থ হয়ে বড় স্কোর করতে পারেনি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটারদের ব্যর্থতায় বড় স্কোর পায়নি খুলনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT