চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে ‘থার্টি ফাইভ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 13, জানুয়ারি 2023
in বিনোদন
A A
অভিনেত্রী প্রস্তুতি নিচ্ছেন সিনেমার জন্য, পেছনে পরিচালক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সেলুলয়েড সিনেমার পুরনো আবেগ আর নস্টালজিয়া খুঁজে বেড়ানো এক সৃজনশীল নতুন ধাঁচের চলচ্চিত্র ‘থার্টি ফাইভ’। নির্মাণ করেছেন আশিক মোস্তফা। যেটির প্রিমিয়ার হবে শনিবার (১৪ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

একটি প্রজন্ম যারা থার্টি ফাইভ মিলিমিটারে চলচ্চিত্র নির্মাণ করে বড় হয়েছে এবং ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে থার্টি ফাইভ মিলিমিটার এর মতই। এটা বাংলাদেশের মূলধারার চলচ্চিত্র শিল্পের উত্থান-পতনের ইতিহাসের সারমর্মের প্রতিচ্ছবিও বটে।

রবিবার (১৫ জানুয়ারি) বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘থার্টি ফাইভ’ চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এটি ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে মনোনীত হয়েছে। গত ডিসেম্বর মাসে ইরানের সিনেমা-ভেরিটে চলচ্চিত্র উৎসবে হয় ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার।

একজন পরিচালক ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন, দর্শকরা পেছনে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ অভিনয় দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরুর পর চিত্রগ্রহণে নাম লেখান মাহফুজুর রহমান খান এবং দেশেরঅন্যতম চিত্রগ্রাহক হিসাবে প্রতিষ্ঠিত হন। স্কুলে পড়ার সময় থেকেই তিনি চিত্রগ্রহণে আগ্রহী হন, তারপর বাবার ক্যামেরা দিয়ে ছবি তুলে হাতেখড়ি। চিত্রগ্রহণ শেখার উদ্দেশ্যে তিনি জহির রায়হানের ‘লেট দেয়ার বি লাইট’ ছবির সেটে যেতেন। এ ছাড়া রফিকুল বারী চৌধুরী ও আবদুল লতিফ বাচ্চুর কাছ থেকে চিত্রগ্রহণের বিভিন্নবিষয় শিখেছেন। নয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রয়াত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের মৃত্যুর তিনবছর পর দর্শকের সামনে আসছে ‘থার্টি ফাইভ’।

আশিক মোস্তফা নির্মিত চলচ্চিত্রটির দৃশ্যধারণ শেষ হওয়ার পর ২০১৯ সালের ডিসেম্বরে মৃত্যু হয়েছে মাহফুজুর রহমানের। ৩৫ মিলিমিটার যুগের সেই সময়েরএফডিসি কেমন ছিল, কীভাবে দৃশ্য ধারণ করা হতো—মাহফুফুজুর রহমানের বয়ানে তা তুলে ধরা হয়েছে। এতে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আইরিন সুলতানা।

Tags: চলচ্চিত্রপ্রিমিয়ার শোমাহফুজুর রহমানলিড বিনোদনশনিবারসিনেমা
Previous Post

এবারের সর্বোচ্চ রান তুলল সাকিবের বরিশাল

Next Post

২২ জানুয়ারি নূরের ‘রিমান্ড’

Next Post
নূরকে রিমান্ডের জন্য আদালতে নিয়ে যাওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ জানুয়ারি নূরের ‘রিমান্ড’

বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান নিজের আঙুলে ব্যান্ডেজ লাগিয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠের বাইরেও হৃদয়ের আত্মনিবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT