চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গুনিয়ায় মধ্যরাতে আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
9:56 পূর্বাহ্ন 13, জানুয়ারি 2023
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারুয়া বসাক পাড়ায় গভীররাতে আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রান্নাঘরের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস ও পুলিশ ধারণা করছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘরের সামনে রাখা একটি সিএনজি অটোরিক্সাতে আগুন ধরে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘর থেকে কেউ বের হতে পারেনি বলে স্থানীয়রা জানায়। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিল্কি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায় শুক্রবার ১৩ জানুয়ারি ভোররাত আড়াইটার দিকে পারুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড মহাজন পাড়ার খোকন বসাকের বতঘরেরর রান্নার চুলা থেকে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ হয়ে খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৬৮), মা ললিতা বসাক (৫৭), স্ত্রী রাখি দে (৩৩) ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে শায়ন্তী বসাক (৬) নিহত হন। গৃহকর্তা খোকন বসাক কোনরকমে অগ্নিদগ্ধ হয়ে ঘর থেকে বের হতে পারলেও গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের ৬৫ শতাংশ পুড়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় বিজয় সেন জানান, ঘরের দরজার সামনে রাখা একটি সিএনজি অটোরিক্সাও পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। যার কারণে ঘুমন্ত কেউ ঘর থেকে বের হতে পারেনি।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিল্কি জানান, বসতঘর সংলগ্ন নিহতদের নিজেদের রান্না ঘর থেকে আগুনের উৎপত্তি হয়। সেখানে থাকা বিপুল পরিমাণ লাকড়ির মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের সামনে রাখা একটি সিএনজি অটোরিক্সাও পুড়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

Tags: আগুনআগুনে পুড়ে মৃত্যুচট্টগ্রামদগ্ধনিহতরাঙ্গুনিয়া
Previous Post

মতিয়া চৌধুরী সংসদ উপনেতা হতে যাচ্ছেন

Next Post

আমবয়ানের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

Next Post
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জন্য মুসল্লিরা আমবয়ানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমবয়ানের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে ব্ল্যাক ওয়ার সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে 'ব্ল্যাক ওয়ার'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT