চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঞ্চে উঠে সাকিবকে জড়িয়ে ধরলেন দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 অপরাহ্ন 12, জানুয়ারি 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
মঞ্চে সাকিবকে জড়িয়ে ধরলেন দর্শক, উৎসবমুখর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: খেলার মাঠে অনেকবারই এমন অভিজ্ঞতা হয়েছে সাকিব আল হাসানের। এবারের ঘটনাটি ব্যতিক্রম। টাইগার ক্রিকেটারকে জড়িয়ে ধরতে সরাসরি মঞ্চে উঠে গেলেন এক তরুণ। চট্টগ্রাম শহরের ব্যস্ত এলাকা লালখান বাজারে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা’র আউটলেট উদ্বোধন করতে এসে হঠাৎ দর্শকের এমন কাণ্ডে ভড়কে যান সাকিবও।

আউটলেটের সামনের রাস্তায় করা হয় মঞ্চ। সাকিব আসবেন- এ খবর জানিয়ে শহরজুড়ে করা হয় নানা প্রচারণা। প্রতিটি মোড়ে মোড়ে দেখা যায় ব্যানার। তাতে বেশ সাড়া মেলে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে। বিকেল থেকেই সাকিবভক্তরা হাজির হন লালখান বাজারের অস্থায়ী মঞ্চের সামনে।

মঞ্চে আমন্ত্রিত অতিথিরা অপেক্ষা করতে থাকেন সাকিবের জন্য। তারকা ক্রিকেটার আসতেই দেখা যায় আলোর ঝলকানি। রোশনাই থামার আগে চোখের পলকে মঞ্চে উঠে সাকিবকে জড়িয়ে ধরেন দর্শক। সাকিব ভয় পেয়ে গেলেও দ্রুত সামলে নেন নিজেকে। মিনিট দুয়েক বিরতি নিয়ে রাখেন উদ্বোধনী বক্তব্য।

বন্দরনগরীতে সাকিবের আগমনের কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মিরপুর পর্ব শেষে আসরের ১২টি ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সাকিবের দল ফরচুন বরিশাল শুক্রবার দুপুর ২টায় খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।

বিপিএল চট্টগ্রামে হলেও দেখা যায়নি কোনো প্রচারণা। শহরজুড়ে শুধুই পুমা’র ব্র্যান্ডিং। এ ব্যাপারে প্রশ্ন করা হয় সাকিবকে। বিসিবি চাইলে পারত কিনা? সাকিব বলেন, ‘আগামীতে পুমা বিপিএলের সাত দলেরই স্পন্সর হবে (হাসি)। তখন তারাই প্রচারণা করবে।’

Tags: পুমাফরচুন বরিশালবিপিএল-২০২৩লিড স্পোর্টসসাকিব আল হাসান
Previous Post

মানবাধিকার লঙ্ঘনের কথা স্বীকার করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

Next Post

শীতার্তদের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শীতবস্ত্র বিতরণ

Next Post
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে যুবলীগের নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতার্তদের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শীতবস্ত্র বিতরণ

চাকরির জন্য মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালের ফ্লোরে নয়, সব রোগী বেডে চিকিৎসা নেবে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT