চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃদু কোভিডের দীর্ঘ উপসর্গগুলো এক বছরে সেরে যায়: গবেষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 12, জানুয়ারি 2023
in আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
মাস্ক পরা নারী ও করোনা ভাইরাসের অ্যানিমেটেড ইমেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের বেশিরভাগ দীর্ঘ উপসর্গগুলো এক বছরের মধ্যে সেরে যায়। তবে এটি কতক্ষণ স্থায়ী হয় তা সম্পর্কে অনেক কিছুই স্পষ্ট নয়।

বৃহস্পতিবার ইসরায়েলের একটি বড় গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মডেল অনুসারে, ইউরোপে কমপক্ষে ১৭ মিলিয়ন মানুষ ২০২০ এবং ২০২১ সালে তাদের প্রাথমিক সংক্রমণ থেকে সুস্থ্য হওয়ার কয়েক মাস পরে দীর্ঘ কোভিড উপসর্গে ভুগছিল।

ইসরায়েলের গবেষকরা মার্চ ২০২০ থেকে অক্টোবর ২০২১ এর মধ্যে দেশে কোভিডের পরীক্ষার সব বয়সের প্রায় দুই মিলিয়ন লোকের মেডিকেল রিপোর্ট বিশ্লেষণ করেছেন।

ফলাফলগুলো তাই ডেল্টাসহ আগের কোভিড ভেরিয়েন্টগুলোর, সম্প্রতি আবিষ্কৃত ওমিক্রন ভেরিয়েন্টগুলো গবেষণার অন্তর্ভূক্ত করা হয়নি।

গবেষকরা দীর্ঘ কোভিডের সাথে যুক্ত ৭০টিরও বেশি বিভিন্ন উপসর্গের জন্য ম্যাকাবি হেলথ কেয়ার সার্ভিসের সরবরাহ করা রেকর্ডগুলোর মাধ্যমে অনুসন্ধান করেছেন। তারা এমন রোগীদের বাদ দিয়েছিল যাদের অবস্থা আরও গুরুতর ছিল। তাদের মধ্যে যারা হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘ কোভিডের ঝুঁকি তাদের বেশি ছিল। যা আগের গবেষণায় উল্লেখ করা হয়েছিল।

গবেষণায় গন্ধ এবং স্বাদ হারানো, শ্বাসকষ্ট, দুর্বলতা, ধড়ফড়, মাথা ঘোরা এবং স্মৃতিশক্তি দুর্বলতাসহ বেশ কয়েকটি অবস্থার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে বেশিরভাগ লক্ষণগুলো ১২ মাসের মধ্যে পরিষ্কার হয়ে যায়।

ইসরায়েলের কেআই রিসার্চ ইনস্টিটিউটের গবেষক এবং কো-গবেষক বলেছেন, ‘কোভিডের পরেও এক বছর ধরে শ্বাসকষ্ট বা দুর্বলতায় ভুগছেন অল্পসংখ্যক লোক।

বিএমজে জার্নালে প্রকাশিত গবেষণায় আরও দেখা গেছে, সবচেয়ে সাধারণ উপসর্গ টিকাবিহীনদের তুলনায় টিকা দেয়া রোগীদের শ্বাসকষ্টের ঝুঁকি কম ছিল। শিশুদের প্রাপ্তবয়স্কদের তুলনায় কম স্বাস্থ্য সমস্যা ছিল এবং তাদের বেশিরভাগই এক বছরের মধ্যে সুস্থ হয়ে ওঠে।

এএফপি জানায়, ইসরায়েলের কো-গবেষক ফলাফলগুলোর কারণে আশাবাদি। বিশেষ করে লক্ষণগুলো কতক্ষণ স্থায়ী হতে পারে সে সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তিনি বলেছেন ‘বেশিরভাগ রোগী এক বছর পরে ঠিক হয়ে যাবে।’

প্রধান গবেষক বারাক মিজরাহি বলেছেন, তিনি আশা করেছিলেন যে, গবেষণাটি তাদের রোগীদের লক্ষণগুলো কোভিডের সাথে সম্পর্কিত কিনা তা নির্ধারণকারী ডাক্তারদের জন্য অনিশ্চয়তা কমাতে সহায়তা করবে।

গবেষণায় জড়িত নন কিংস কলেজ লন্ডনের একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং ক্লিনিক্যাল একাডেমিক মাইকেল আবসুদ ফলাফলগুলোকে ‘ইতিবাচক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছিলেন, এটি নিশ্চিত করে যে, দীর্ঘ কোভিড উপসর্গযুক্ত বেশিরভাগ শিশুই ভালভাবে সুস্থ্য হয়েছে।

Tags: উপসর্গকরোনা উপসর্গকোভিডকোভিড-১৯স্বাস্থ্য
Previous Post

নরসিংদীতে উচ্চজাতের বোরো আবাদ

Next Post

যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশ ও ভারত সফর

Next Post
অ্যামিরিকান ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশে সফররত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশ ও ভারত সফর

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত ভবনের ছবি, আইনজীবীদের কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি ফের বাড়ল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT