চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবি যেন শুধু ছবি নয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 11, জানুয়ারি 2023
in বিনোদন
A A
চারজন পুরুষ একসঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ছোটপর্দায় দাপিয়ে অভিনয় করেছেন মীর সাব্বির, শাহরিয়ার নাজিম জয়, শাহেদ শরীফ খান, ইন্তেখাব দিনাররা।

সেই সময়ে প্রথমসারির অভিনেতা ছিলেন তারা। লাইট ক্যামেরার মধ্যে তাদের দিন রাত কাটতো। এখনও তারা ব্যস্ত; তবে কেউ অভিনয় কেউ নির্মাণ আবার উপস্থাপনায়!

বহুদিন পর ছোটপর্দায় এই তারকাদের এক ফ্রেমে দেখা গেল। তাদের অনুসারীরা বলছেন, আহা, কী দারুণ এক ছবির ফ্রেম!

অভিনেতা উপস্থাপক নির্মাতা শাহরিয়ার নাজিম জয় এই ছবিটি তার ফেসবুকে আইডিতে পোস্ট করে লিখেছেন, সেরা অভিনেতাদের সঙ্গে আমি! সঙ্গে সঙ্গে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। দুর্দান্ত সব কাজ দিয়ে নিজেদের প্রমাণ করা অভিনেতাদের এক ফ্রেমে দেখে মুগ্ধ অনুসারীরা।

কেউ কেউ লিখছেন, ভালোবাসার মানুষগুলো এক ফ্রেমে। কেউ মন্তব্য করছেন, চারজনই জ্বলজ্বলে অভিনেতা। অভিনয়ের চার কুতুব এর জয় হোক। অভিনন্দন, এই ছবিতে চারজনই সেরা অভিনেতা। আবার অনেকেই বলছেন, সকলের জন্য শুভ কামনা ভালোবাসা, শুভহোক আগামীর দিনগুলো।

মীর সাব্বির অভিনয়ের পাশাপাশি নির্মাণে ব্যস্ত। ‘রাত জাগা ফুল’ নামে একটি ছবি নির্মাণ করে প্রশংসিত হয়েছে। পাশাপাশি দুর্দান্ত অভিনয়ের সুবাধে ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তির গুঞ্জনও শোনা যাচ্ছে। জয় ব্যস্ত উপস্থাপনায়। বহুবছর পর দুটি ওয়েব ফিল্ম ও সিরিজে অভিনয়ের সুবাধে তিনি আলোচনায় এসেছেন।

শাহেদ শরীফ খান এখনও অভিনয় করে যাচ্ছেন। গেল বছর সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ নামের ছবিতে অভিনয় করেন। এ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। অন্যদিকে, ইন্তেখাব দিনার ব্যাক টু ব্যাক কয়েকটি ওয়েব ফিল্মে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন।

শূন্যদশক পরবর্তী সেরা সব নাট্য অভিনেতাদের এক ফ্রেমে পেয়ে তাদের প্রত্যেকের অনুসারীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, যা চোখ এড়ানো যায়নি।

জানা যায়, ৮ জানুয়ারি জয় এবং মীর সাব্বিরের জন্মদিন ছিল। এই উপলক্ষে মঙ্গলবার রাতে অভিনেত্রী দীপা খন্দকার তার বাসায় পার্টি দিয়েছেন। সেখানে জয়ের ‘গুটি’ ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয়ের সাফল্য উদযাপন এবং মীর সাব্বীরের প্রাপ্তি উপলক্ষ্যে পার্টি দেয়া হয়।

ঘরোয়া এই আড্ডায় আরও ছিলেন তানভীন সুইটি, বিজরী, ডলি জহুর, ফারজানা চুমকি, নাতাশা হায়াত, বন্যা মির্জা, তাহমিনা সুলতানা মৌ।

শাহরিয়ার নাজিম জয় বলেন, বহুদিন পর আমাদের সবার গেটটুগেদার হলো। সবার সঙ্গে এখন নিয়মিত দেখা হয় না। প্রত্যেকের সঙ্গে অনলাইনে যুক্ত থাকলেও সরাসরি সাক্ষাৎ হয় না। পরস্পরের খোঁজ খবর নিয়ে অনেক কিছু জানলাম। এর মধ্যে কিছু ভালো মন্দ মিলিয়ে অনেকের খবর জানলাম। তবে আমাদের সময়টা খুব চমৎকার কেটেছে।

Tags: ওটিটিওয়েব ফিল্মওয়েব সিরিজডলি জহুরতানভীন সুইটিতাহমিনা সুলতানা মৌনাটকনাতাশা হায়াতফারজানা চুমকিবন্যা মির্জাবিজরীমীর সাব্বিরলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়শাহেদ শরীফ খানসিনেমা
Previous Post

প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর গুরুতর অভিযোগ

Next Post

আবারও ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখব: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূত বৈঠক করছেন, বাংলাদেশের পতাকা পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখব: প্রধানমন্ত্রী

চিংড়ি মাছের ঝুড়ি হাতে ধরা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি জব্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT