চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা শিল্পের সুদিন ফিরে এসেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 09, জানুয়ারি 2023
in বিনোদন
A A
সিনেমা শিল্পের উন্নয়নে বাংলাদেশি শিল্পীদের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সিনেমা শিল্পের সুদিন ফিরে এসেছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়নের বিকাশ ঘটাতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।’- ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব-২০২৩’ উদ্বোধনকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এ কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি। এ উপলক্ষে সোমবার (৯ জানুয়ারি) বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব-২০২৩’। চলচ্চিত্র উৎসবটির আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

বাচসাসকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এদিন বলেন, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এমন সুন্দর একটি আয়োজন করার জন্য বাচসাসকে ধন্যবাদ। বঙ্গবন্ধুর হাত ধরেই ১৯৫৭ সালে এই চলচ্চিত্রের যাত্রা। প্রথমবার এমন একটি আয়োজন করেছে বাচসাস। এই ঐতিহ্যবাহী সংগঠনটি চলচ্চিত্র শিল্পের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাচসাসের বর্তমান কমিটির সমস্ত নেতৃবৃন্দ নিষ্ঠার সঙ্গে কাজ করছে। তাদেরকে ধন্যবাদ।

এসময় তিনি চলচ্চিত্র নিয়ে আরও বলেন, ‘সিনেমা শিল্পের সুদিন ফিরে এসেছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়নের বিকাশ ঘটাতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে বাচসাস। অনেক সংকট আছে তারপরও বাংলাদেশ চলচ্চিত্র শিল্প এগিয়ে যাচ্ছে। অনেক বন্ধ হল চালু হয়েছে। নতুন নতুন সিনেপ্লেক্স হচ্ছে। করোনা মহামারি এখন কেটে গেছে সাম্প্রতিক সময়ের কয়েকটি সিনেমা মুক্তি পাবার পর, মানুষ করোনার ভয় দূর করে লাইনে দাঁড়িয়েছে সিনেমাগুলো দেখার জন্য।’

আয়োজনটির সভাপতিত্ব করেন বাচসাসের সভাপতি রাজু আলীম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাচসাসের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

উৎসবে আরও উপস্থিত ছিলেন বাচসাস কার্যকরী সদস্যবৃন্দ, বাচসাসের সিনিয়র সদস্য ও অভিনেতা নরেশ ভূঁইয়া, বাচসাসের সাবেক সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস ও রহমান মুস্তাফিজ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদ সদস্য ও অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাহী সদস্য মারিয়া আফরিন তুষার প্রমুখ।

দিনব্যাপী এ উৎসবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘গেরিলা’, ‘শ্যামল ছায়া’, ‘মেঘের পরে মেঘ’ ও ‘চিরঞ্জীব মুজিব’ এই চারটি সিনেমা প্রদর্শন করা হয়।

আয়োজনটি উপস্থাপনা করেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। এসময় আরও উপস্থিত ছিলেন বাচসাস’র কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি অঞ্জন রহমান, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস। নির্বাহী সদস্য মাইনুল হক ভূঁইয়া, রুহুল আমিন ভূঁইয়া, আমিনুর ইসলাম লিটন, রাশেদ আনিস প্রমুখ।

এই আয়োজনে রাজু আলীম পরিচালিত ‘পিতার ছবি’ শিরোনামের বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত ইমপ্রেস টেলিফিল্ম এর চলচ্চিত্র রাজু আলীম এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ‘পিতার ছবি’ র শুভ মহরত ঘোষণা ও পোস্টারে স্বাক্ষর করেন তথ্য ও সসম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ

Tags: গেরিলাচিরঞ্জীবতথ্যমন্ত্রীবাচসাসমেঘের পরে মেঘরাজু আলীমলিড বিনোদনশ্যামল ছায়াসিনেমাহাছান মাহমুদ
Previous Post

দেশের সবচেয়ে বড় সংগীত রিয়েলিটি শো’র অডিশন এবার চট্টগ্রামে

Next Post

মহেশপুর-কোটচাঁদপুরে শীত বস্ত্র বিতরণ

Next Post
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মহেশপুর-কোটচাঁদপুরে শীত বস্ত্র বিতরণ

স্মার্ট নারী ফ্যাশন স্টাইল, কালো পোশাক ও সানগ্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কিল হিম’ সিনেমায় বর্ষা কি ভিলেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT