চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল পুলিশকে ফিলিস্তিনের পতাকা অপসারণের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 09, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বড় সংখ্যক মানুষ রাস্তায় প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের নতুন উগ্র ডানপন্থী নেতা, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ফিলিস্তিনি জাতীয় প্রতীককে “সন্ত্রাসবাদ” বলে অভিহিত করে পাবলিক স্পেস থেকে ফিলিস্তিনি পতাকা সরিয়ে ফেলার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলি আইন অনুযায়ী ফিলিস্তিনি পতাকা বেআইনি নয় তবে পুলিশ এবং সৈন্যরা, জনশৃঙ্খলার জন্য হুমকি রয়েছে এমন কিছু সরিয়ে ফেলার অধিকার রাখেন।

বেঞ্জামিন নেতানিয়াহুর নতুন উগ্র-ডান সরকারে অতি-জাতীয়তাবাদী ইহুদি শক্তি পার্টির প্রধান এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে রবিবার দেয়া এমন নির্দেশনা ফিলিস্তিনিদের পরিচয় এবং বাক-স্বাধীনতা অভিব্যক্তির প্রতি কঠোর এবং আপোষহীন মনোভাবের ইঙ্গিত দেয়।

ফিলিস্তিনিদের পরিচয়কে দমন করার প্রচেষ্টা হিসাবে এই ধরণের পদক্ষেপের নেয়া হয়েছে বলে ধারণা করছেন ফিলিস্তিনিরা।

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, গত শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে সরকার বিরোধী গণ বিক্ষোভের পর বেন-গভিরের এমন আদেশ আসে। যেখানে কিছু বিক্ষোভকারীকে ফিলিস্তিনি পতাকা ওড়াতে দেখা যায়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্প্রতি শপথ নেওয়া সরকারকে “ফ্যাসিবাদী” হিসাবে চিহ্নিত করেছে এবং ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সমতা ও সহাবস্থানের পক্ষে সমর্থন জানিয়েছে।

এদিকে রোববার তেল আবিবের বিক্ষোভে ফিলিস্তিনি পতাকার উপস্থিতিকে “বন্য উস্কানি” বলে টুইট করেন নেতানিয়াহু।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, ইসরায়েলি সরকার রবিবার ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকির ভ্রমণের অনুমতি বাতিল করে এবং শুক্রবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ থেকে ৩৯ মিলিয়ন ডলার রাজস্ব বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ধারণা করা হয় এই সিদ্ধান্তগুলি ফিলিস্তিনিদের শাস্তি দেওয়ার প্রচেষ্টার অংশ ছিল যাতে আন্তর্জাতিক বিচার আদালতকে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে মতামত দেওয়ার জন্য বলা হয়, যা আন্তর্জাতিক আইনে অধীনে অবৈধ।

 

Tags: ইসরায়েলফিলিস্তিনবেঞ্জামিন নেতানিয়াহু
Previous Post

ফিফা থেকে অনিয়মের চিঠি এলেও ‘পায়নি’ বাফুফে

Next Post

রাজশাহী সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার সুফল পাচ্ছেন নগরবাসী

Next Post
নগরবাসী বর্জ্য সংগ্রহ ও পরিষ্কার করছে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার সুফল পাচ্ছেন নগরবাসী

আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ জিতেছে, উল্লাসে ভাসছে দলটি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আনার চেষ্টায় কাজী সালাউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT