চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর ট্রাক, ঘুমন্ত শিশু নিহত

শ্যামল ভৌমিক by শ্যামল ভৌমিক
1:30 অপরাহ্ন 09, জানুয়ারি 2023
in - সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ
A A
ঘরের ওপর ট্রাক উল্টে গেছে, দুর্ঘটনায় শিশুটি নিহত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে গাছ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে একটি বাড়ির ঘরের ওপর পড়ে মুসা মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।

রোববার গভীর রাতে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু যাত্রাপুর ইউনিয়নের নেওয়ানী পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শিমুল গাছ বোঝাই একটি ট্রাক সদরের পাঁচগাছী ইউনিয়ন থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে একটি ঘরের ওপর উঠে যায়। সেই ঘরেই ঘুমিয়ে ছিল মুসা নামের ওই শিশু। পরে ট্রাকটির ভিতর থেকে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি গাছ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইউনিয়ন পরিষদের সামনে একটি বাড়ির ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু হয়। ওই বাড়িতে আশেপাশের লোকজন মিলে একটি পিকনিকের আয়োজন চলছিল। পিকনিকের কারণে বাড়ির লোকজন বাইরে ছিল। তা না হলে হতাহতের ঘটনা আরও বেড়ে যেত।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Tags: কুড়িগ্রামমৃত্যু
Previous Post

কেনিয়া-উগান্ডা সীমান্তে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

Next Post

দিল্লীতে শীতের প্রকোপে ১৫ জানুয়ারি পর্যন্ত সব স্কুল বন্ধ

Next Post
শীতের রাতে রাস্তায় মানুষ ও কুকুরের ছবি, আগুনের পাশে বসে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লীতে শীতের প্রকোপে ১৫ জানুয়ারি পর্যন্ত সব স্কুল বন্ধ

ইউক্রেনের বাস্তুহারা মানুষজন সীমান্তে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধে বাস্তুহারা হয়েছেন ইউক্রেনের ১ কোটি ৪০ লাখ মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT