চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ইউপি নির্বাচনে ৫টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
11:09 পূর্বাহ্ন 30, ডিসেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
নির্বাচনী প্রচার চলাকালে ভোটার ও কর্মীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

টাঙ্গাইলের ঘাটাইল ও কালিহাতী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে পাঁচজন এবং স্বতন্ত্র প্রার্থী একজন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঘাটাইল ও কালিহাতী উপজেলায় ৬টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

চেয়ারম্যান পদে ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নে (নৌকা) প্রতীকে মো: বেলায়েত হোসেন বেলাল, রসুলপুর ইউনিয়নে (নৌকা) প্রতীকে কাজী মাহবুব-উল-হক মাছুদ, লক্ষিন্দর ইউনিয়নে (নৌকা) প্রতীকে মো: সাইদুর রহমান, ধলাপাড়া ইউনিয়নে (নৌকা) প্রতীকে শফিকুল ইসলাম ও সংগ্রামপুর ইউনিয়নে ( স্বতন্ত্র) ঘোড়া প্রতীকে মো: গিয়াস উদ্দিন বাবু জয়লাভ করেছেন।

কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে (নৌকা) প্রতীকে শফিকুল ইসলাম শফি জয়লাভ করেন।

জেলা নির্বাচন অফিস জানায়, টাঙ্গাইলের ঘাটাইল ও কালিহাতী উপজেলার ৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘাটাইলের ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১জন, সাধারণ সদস্য পদে ১৪৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পাঁচটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন এক লাখ দুই হাজার ৩শ ৭৫ জন।

অপরদিকে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় জন, সাধারণ সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২২ হাজার ৪শ’৫৫ জন।

এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, অবাধ ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল নির্বাচনি এলাকায় ৫ এবং কালিহাতীতে ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য, ১৪ থেকে ১৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়াও পুরো নির্বাচনী এলাকায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন ছিলো।

Tags: ইউনিয়ন পরিষদ নির্বাচনস্থানীয় সরকার নির্বাচন
Previous Post

পেলের জন্য কাঁদছে পৃথিবী

Next Post

দেশে চায়না থেকে আগত ব্যক্তিদের পরীক্ষা করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
স্বাস্থ্যমন্ত্রী দেশে চায়না থেকে আসা ব্যক্তিদের পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে চায়না থেকে আগত ব্যক্তিদের পরীক্ষা করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

তৃতীয়বার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT