চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেলের জন্য কাঁদছে পৃথিবী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 পূর্বাহ্ন 30, ডিসেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বের ফুটবলপ্রেমীরা পেলের স্মৃতিতে শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হার না মানা মানসিকতা নিয়ে ফুটবল মাঠে যেমন লড়াই চালাতেন শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনযুদ্ধেও তাই। ক্যান্সারের সঙ্গে চোয়ালবদ্ধ লড়াইয়ের পর ৮২ বছর বয়সী ফুটবল সম্রাট পেলে হার মানলেন। বৃহস্পতিবার রাতে পরলোকে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি ফুটবলার। তার জন্য কাঁদছে পৃথিবী।

শুধু ব্রাজিলের ফুটবলমহলেই নয়, শোকের ছায়া সারা ফুটবল বিশ্বে। সাধারণ ফুটবলপ্রমীরা তো বটেই, বিশ্বের ছোট-বড় প্রায় সব ফুটবল ক্লাব থেকে জাতীয় ফুটবল ফেডারেশন, উঠতি খেলোয়াড় থেকে তারকা ফুটবলার, পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রত্যেকেই।

কাতার বিশ্বকাপের সেরা ফুটবলার আর্জেন্টাইন তারকা লিওলেন মেসি ইনস্টাগ্রামে পেলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শান্তিতে বিশ্রাম নিন পেলে।’

পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ইনস্টাগ্রামে দীর্ঘ শোকবার্তা লেখেন, ‘ব্রাজিলের সমস্ত মানুষ ও পেলের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। অবিসংবাদিত রাজা পেলেকে বিদায় জানাতে গিয়ে ফুটবল বিশ্ব যে মর্মবেদনার মধ্যে রয়েছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না। কোটি কোটি মানুষের অনুপ্রেরণা, বিগত দিন, বর্তমান ও চিরকালের আদর্শ। কখনও বিস্মৃত হবেন না, আমাদের মতো ফুটবলপ্রেমীদের মনে চিরকাল বেঁচে থাকবেন উনি। চিরশান্তিতে বিশ্রাম নিন পেলে।’

কাতার বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপে টুইট করেন, ‘ফুটবলের সম্রাট আমাদের ছেড়ে গেছেন, তবে তার মাহাত্ম চিরকাল অমলিন থাকবে।’

নেইমার ইনস্টাগ্রামে লেখেন, ‘কোথাও শুনেছিলাম পেলের আগে ১০ কেবল একটি সংখ্যা ছিল। তবে আমি বলব কথাটি অসম্পূর্ণ। আসলে পেলের আগে ফুটবল ছিল নিছক একটি খেলা মাত্র। পেলে বদলে দেন সবকিছু। তাঁর পায়ের ছোঁয়ায় ফুটবল শিল্প ও বিনোদনে পরিণত হয়। তিনি দরিদ্র, কৃষ্ণাঙ্গ মানুষদের এবং সর্বোপরি ব্রাজিলকে সবার সামনে তুলে ধরেন। ফুটবল ও ব্রাজিলের মর্যাদা বাড়ানো সম্রাটকে ধন্যবাদ। উনি নেই, তবে সম্মোহন থাকবে চিরকাল। পেলে চিরন্তন।’

পেলেকে নিজেদের শোকবার্তায় অমর আখ্যা দেয় ফিফা। শোক জ্ঞাপন করেছে ম্যানচেষ্টার ইউনাইটেড, চেলসি, নাপোলি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, স্যান্টোস-সহ বিশ্বের প্রথমসারির প্রায় সব ফুটবল ক্লাব। শোক প্রকাশ করে ব্রাজিল,আর্জেন্টিনার ফুটবল সংস্থাও।

Tags: কিংবদন্তিপেলেমৃত্যুলিড স্পোর্টস
Previous Post

ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম এর আত্মপ্রকাশ ও কমিটি গঠন

Next Post

টাঙ্গাইলে ইউপি নির্বাচনে ৫টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

Next Post
নির্বাচনী প্রচার চলাকালে ভোটার ও কর্মীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ইউপি নির্বাচনে ৫টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

স্বাস্থ্যমন্ত্রী দেশে চায়না থেকে আসা ব্যক্তিদের পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে চায়না থেকে আগত ব্যক্তিদের পরীক্ষা করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT