খ্রিষ্ট ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব শুভ ‘বড়দিন’ উদযাপন হচ্ছে আজ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বর্ণিল আয়োজন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়দিন উদ্যাপন হচ্ছে। করোনা-পরবর্তী বিশ্বে যুদ্ধ ও অমানবিকতার অবসানে সম্প্রীতি ও শান্তির জন্য প্রার্থনা হয়েছে দেশের গির্জায় গির্জায়।








