চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে দেখা ২০২২: হলিউডের আলোচিত সব বিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:59 অপরাহ্ন 24, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হলিউড তারকারা, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হতে যাচ্ছে ২০২২ সাল। এরপর শুরু হবে নতুন আরও এক বছর। চলতি বছর জুড়ে হলিউডে ছিল বিয়ের ধুম। নতুন বছর শুরুর আগে চলতি বছরে শোবিজের কারা নতুন জীবন শুরু করেছেন সেই তথ্য দেখে নেয়া যাক।

বেন অ্যাফ্লেক-জেনিফার লোপেজ: সবচেয়ে প্রতীক্ষিত বিয়েগুলোর একটি ছিল বেন অ্যাফ্লেক-জেনিফার লোপেজের বিয়ে। ২০০২ সালে বাগদান হয় এই জুটির। ২০০৪ সালে ভেঙে যায় সম্পর্ক। আবার সেই সম্পর্ক জোড়া লাগে। ২০২২ সালের জুলাইয়ের ১৬ তারিখ লাস ভেগাসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি।

ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরি: দ্বিতীয় বিয়ে ভাঙার পর ১৬ বছর পর ৯ জুন তৃতীয়বার বিয়ে করলেন ব্রিটনি স্পিয়ার্স। পাত্র স্যাম আসগরি, যার সঙ্গে ২০১৬ থেকে প্রেম করছেন ব্রিটনি। লস অ্যাঞ্জেলসে জমকালো আয়োজনে বিয়ে করেন এই জুটি।

কোর্টনি কার্দাশিয়ান-ট্রাভিস বার্কার: আমেরিকান মডেল এবং মিডিয়া ব্যক্তিত্ব কোর্টনি কার্দাশিয়ান। কোর্টনির স্বামী ট্র্যাভিস বার্কার একজন আমেরিকান সঙ্গীতজ্ঞ। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২২ মে বিয়ে করেন তারা। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সম্পূর্ণ গোপনীয়তায়।

ক্রিস্টেন ডানস্ট-জেসে প্লেমনস: অভিনেত্রী ক্রিস্টেন ডান্স তার দীর্ঘদিনের প্রেমিক জেসে প্লেমনসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন চলতি বছর। জামাইকার এক লাক্সারি রিসোর্টে গোপনীয়তার সাথে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠানের।

ব্রুকলিন বেকহাম-নিকোলা পেল্টজ: তিন বছর প্রেমের পর অভিনেত্রী নিকোলা পেল্টজ এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম ও ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহামের বড় ছেলে ব্রুকলিন বেকহাম। ৯ এপ্রিল ফ্লোরিডার পাম বিচে নিজেদের এস্টেটে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সেরেছেন ব্রুকলিন-নিকোলা।

লিন্ডসে লোহান-বাদের শাম্মাস: চলতি বছরের ২ জুলাই ইনস্টাগ্রামের পোস্টে দীর্ঘদিনের প্রেমিক বাদের শাম্মাসকে ‘স্বামী’ হিসেবে সম্বোধন করেছেন হলিউড অভিনেত্রী ও সংগীতশিল্পী লিন্ডসে লোহান। লিন্ডসের স্বামী বাদের শাম্মাস পেশায় একজন অর্থ ব্যবস্থাপক। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করেন দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিতে।

রিটা ওরা-তাইকা ওয়াতিতি: ৮ আগস্ট লন্ডনে ছিমছাম আয়োজনে বিয়ে করেছেন ব্রিটিশ গায়িকা রিটা ওরা ও নির্মাতা তাইকা ওয়াতিতি। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই তারকার কাছের বন্ধু ও পরিবারের সদস্যরা।

টেইলর লটনার-টেইলর ডোম: টোয়াইলাইট তারকা টেইলর লটনার দীর্ঘদিনের বান্ধবী টেইলর ডোমকে বিয়ে করেছেন নভেম্বর। বাগদানের প্রায় একবছর পর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তারা। ক্যালিফোর্নিয়ার পাসো রোবলসের বাইরে ইপোক এস্টেট ওয়াইনে তাদের বিয়ের অনুষ্ঠান হয়।

জেমস গান-জেনিফার হল্যান্ড: সাত বছর ধরে প্রেমের পর সেপ্টেম্বর মাসে শেষ সপ্তাহে বিয়ে করেন পরিচালক জেমস গান ও অভিনেত্রী জেনিফার হল্যান্ড। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে হয় বিয়ের অনুষ্ঠান।

জে এলিস-নিনা সেনিকার: ২০১৫ সালে লস অ্যাঞ্জেলসের এক বারে পরিচয় হয় হলিউড অভিনেতা জে এলিস ও মডেল নিনা সেনিকারের। চলতি বছর বিয়ে হয় তাদের। ইতালির তুসকানিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Tags: জেনিফার লোপেজজেনিফার হল্যান্ডজেমস গানতাইকা ওয়াতিতিফিরে দেখা ২০২২বছর শেষেবাদের শাম্মাসবেন অ্যাফ্লেকব্রিটনি স্পিয়ার্সলিড বিনোদনলিন্ডসে লোহানস্যাম আসগরি
Previous Post

প্রচণ্ড তুষার ঝড়ের মুখে যুক্তরাষ্ট্র

Next Post

আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পেলেন যারা

Next Post
আওয়ামী লীগের নতুন কমিটিতে নির্বাচিত নেতারা একত্রিত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পেলেন যারা

পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুর প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT