চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও শীর্ষ করদাতা ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 21, ডিসেম্বর 2022
in - সেমি লিড, অর্থনীতি
A A
দুইজন পুরুষের ছবি, একজন হাসছেন, অন্যজন কথা বলছেন, বাইরের পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক শ্রেণিতে এবারও সেরা করদাতা হয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। 

এ শ্রেণিতে এ বছর সেরা করদাতা হয়েছেন পাঁচজন। অন্য তিনজন হলেন—ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’র সম্পাদক মাহ্‌ফুজ আনাম ও ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান এবং ‘বাংলাদেশ প্রতিদিন’র সম্পাদক নঈম নিজাম।

সাংবাদিক শ্রেণিতে সেরা করদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ফরিদুর রেজা সাগর। এরপরের অবস্থানে রয়েছেন যথাক্রমে মাহফুজ আনাম, মতিউর রহমান, শাইখ সিরাজ ও নঈম নিজাম। এর বাইরে ‘প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’ শ্রেণিতে সেরা করদাতা হয়েছে মিডিয়াস্টার লিমিটেডসহ চার প্রতিষ্ঠান। অন্য তিন প্রতিষ্ঠান হলো—ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড, সময় মিডিয়া লিমিটেড ও টাইমস মিডিয়া লিমিটেড।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত হওয়া চার প্রতিষ্ঠানের মধ্যে মিডিয়াস্টার লিমিটেড ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠান। মিডিয়াস্টার ‘প্রথম আলো’র মালিকানা প্রতিষ্ঠান। এ ছাড়া ইস্ট ওয়েস্ট মিডিয়ার অধীন দৈনিক ‘কালের কণ্ঠ’, ‘বাংলাদেশ প্রতিদিন’সহ একাধিক দৈনিক পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম, টেলিভিশন ও রেডিও রয়েছে। আর সময় মিডিয়ার আওতায় সময় টেলিভিশন এবং টাইমস মিডিয়ার আওতায় বাংলা দৈনিক ‘সমকাল’ প্রকাশিত হয়।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২১-২২ কর বছরের জন্য সাংবাদিকসহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এরই মধ্যে এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই এসব তথ্য পাওয়া গেছে। সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর।

Tags: ফরিদুর রেজা সাগরশাইখ সিরাজসেরা করদাতা
Previous Post

পঞ্চম বর্ষে আরো বড় পরিসরে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’

Next Post

আমার বয়স বাড়েনি, বড়দের মতো ভান করি

Next Post
বক্তা পোশাক পরা, ট্রলার ও পত্রিকা প্রকাশনা অনুষ্ঠানে বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার বয়স বাড়েনি, বড়দের মতো ভান করি

পরীমনি ও সিয়াম সিনেমার ট্রেলার দেখছেন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিয়ামের কোলে বসে মা পরীমনির সিনেমার ট্রেলার দেখলো রাজ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT