চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইব্রেকারে ব্রাজিলের বিদায়, সেমিফাইনালে ক্রোয়েশিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 পূর্বাহ্ন 10, ডিসেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
পর্তুগাল ফুটবল দল বিশ্বকাপ জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক গোলের সুবর্ণ সুযোগ হাতের কাছে এসেও দিচ্ছিল না ধরা। নির্ধারিত সময় পেরিয়ে যায়। গড়াতে থাকে অতিরিক্ত সময়ও। নিজেকে স্মরণীয় করতে তেমন মুহূর্তে সবটুকু আলো নিজের দিকে কেড়ে নেন নেইমার। আসে ব্রাজিলের নাম্বার টেনের পেলের রেকর্ড ছোঁয়া গোল। পরে ব্রুনো পেতকোভিচের গোলে ম্যাচে ফেরে সমতা। শেষে রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া।

লুসেইল স্টেডিয়ামে রাতের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। জয়ী দলটি সেমিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে।

শুক্রবার এডুকেশন সিটি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারের পঞ্চম মিনিটে পোস্ট বরাবর শট নেন ভিনিসিয়াস জুনিয়র। দূরপাল্লার শটটি অবশ্য ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের লুফে নিতে বেগ পেতে হয়নি।

আট মিনিট পর মারিও পালাসিচের পাসে গোলমুখে বল পান ইভান পেরিসিচ। ডান পায়ে ঠিকঠাক কিক নিতে ব্যর্থ হওয়ায় গোলের দেখা পাননি। রিচার্লিসনের অ্যাসিস্টে বল নিয়ে ২০ মিনিটে ডান পায়ে মাপা শট নিয়েছিলেন নেইমার। ক্রোয়েট ডিফেন্ডার জসকো গ্যাভারিওল শট ব্লক করেন। কয়েক সেকেন্ড পর ব্রাজিলিয়ান থিয়াগো সিলভার কাছ থেকে বল পাওয়া নেইমারের বাঁ-প্রান্ত হতে নেয়া শট খানিকটা সামনে ঝাঁপিয়ে ধরে ফেলেন লিভাকোভিচ।

ম্যাচের ৪১ মিনিটে বক্সের একদম কাছে ভিনিসিয়াস ফাউলের শিকার হন। ফ্রি-কিক পায় ব্রাজিল। সেট পিস থেকে নেইমারের শট সরাসরি লিভাকোভিচের হাতে চলে যায়। গোলশূন্য প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি হয়নি। ব্রাজিলের নেয়া পাঁচ শটের তিনটি লক্ষ্য বরাবর ছিল। তিনটি শট ক্রোয়েশিয়া নিতে পারলেও কোনোটিই পোস্ট লক্ষ্য করে মারতে পারেনি।

পরে ৪৭ মিনিটে এডের মিলিতাওয়ের নিচু শট বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দিচ্ছিলেন গ্যাভারিওল। পা দিয়ে বল ঠেকিয়ে দেন তৎপর লিভাকোভিচ। পরের মিনিটে নেইমারের কিক গ্যাভারিওল ব্লক করার পর বল পান রিচার্লিসন। তার শট আবারও লিভাকোভিচ প্রতিহত করেন। যদিও লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলেছিলেন।আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ খেলার ৫৫ মিনিটে রিচার্লিসনের পাসে বল নিয়ে নেইমারের বাঁ-পায়ের শটও লিভাকোভিচ পা দিয়ে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন। লুকাস পাকুয়েতা গোলমুখে ৬৬ মিনিটে দারুণ সুযোগ পান। সামনে এগিয়ে এসে তার কিক হাত দিয়ে ফিরিয়ে দেন লিভাকোভিচ। একের পর এক সেভ করে যেন তিনি হয়ে ওঠেন ক্রোয়েশিয়ার প্রাচীর।

ম্যাচের ৭৬ মিনিটে রিচার্লিসনের বাড়ানো বল নিয়ে ক্ষিপ্র গতিতে নেইমার বক্সের ভেতর ঢুকে পড়েন। ব্রাজিলিয়ান তারকা বাঁ-পায়ের শট নেয়ামাত্র তার পায়ের কাছে গিয়ে শুয়ে পা দিয়ে ক্রোয়েট গোলরক্ষক বল মাঠের বাইরে পাঠান।

মিনিট চারেক পর ভিনিসিয়াসের বদলি নামা রদ্রিগোর পাসে বল পাওয়া পাকুয়েতার শটও লিভাকোভিচ অনায়াসে সামনে ঝুঁকে ধরে ফেলেন। ব্রাজিলের একের পর এক আক্রমণ তিনি এভাবেই রুখে দিতে থাকেন। নির্ধারিত সময়ে কোনো দল গোলের দেখা পায়নি। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়।

তাতে ১০১ মিনিটের মাথায় থিয়াগো সিলভার ক্রসে বল নিয়ে বক্সের ভেতর বাইসাইকেল কিক করতে পারেননি পেদ্রো। বল তার পায়ে লেগে লিভাকোভিচের গ্লাভসবন্দি হয়। দুই মিনিট পর পেতকোভিচ বাঁ-প্রান্ত থেকে দুজনকে কাটান। পরে আরও দুজনকে কাটিয়ে বক্সে ঢুকে পাস দেন। বাজে শটে পোস্টের অনেক উপর দিয়ে বল মাঠের বাইরে পাঠান ব্রোজোভিচ।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষের আগমুহূর্তে ডেডলক ভাঙেন নেইমার। সতীর্থ পাকুয়েতার পাসে বল নিয়ে ছয় গজ দূর থেকে ডান পায়ের শটে তিনি বল জালে জড়িয়ে ব্রাজিলকে উল্লাসে ভাসান।

সেলেসাও জার্সিতে ১২৪ ম্যাচে ৭৭ গোলের মালিক এখন নেইমার। কিংবদন্তি ও ব্রাজিলের তিন বিশ্বকাপজয়ী পেলে জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছিলেন। দীর্ঘ ৫১ বছর ধরে সেলেসাওদের হয়ে তিনি ছিলেন এককভাবে সর্বাধিক গোলের মালিক। তাকে স্পর্শ করলেন নেইমার।

নাটকীয়তার তখনো বাকি ছিল। ১১৭ মিনিটে মিলাভ অরসিচের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ-পায়ের বুলেট গতির শটে গোল করে সমতা টানেন ব্রুনো পেতকোভিচ। রেফারির শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে কাসেমিরোর শট লিভাকোভিচ ঠেকালে ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

ক্রোয়েশিয়ার হয়ে প্রথম শটে নিকোলা ভ্লাসিচ গোল পেলেও ব্রাজিলের রদ্রিগোর শট ঠেকান লিভাকোভিচ।

দ্বিতীয় ও তৃতীয় কিকে ক্রোয়েটদের হয়ে বল জালে জড়ান লভরো মাজের ও লুকা মদ্রিচ। ব্রাজিলের হয়ে লক্ষ্যভেদ করেন কাসেমিরো এবং পেদ্রো।

চতুর্থ শটে মিলাভ অরসিচ গোল জালে রাখলেও মার্কুইনহোসের কিক বারে লেগে ফিরে আসলে ব্রাজিলের হেক্সা জয়ের মিশনের কান্নাভেজা সমাপ্তি ঘটে।

Tags: এডুকেশন সিটি স্টেডিয়ামকাতার বিশ্বকাপ-2022নেইমারপেরিসিচফিফা বিশ্বকাপ ক্রোয়েশিয়াফিফা বিশ্বকাপ ব্রাজিলভিনিসিয়াস জুনিয়রসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

পেলের ৫১ বছরের রেকর্ড ছুঁলেন নেইমার

Next Post

রোমাঞ্চে ভরপুর জয়ে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

Next Post
আর্জেন্টিনা ফুটবল দল গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমাঞ্চে ভরপুর জয়ে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

প্রেস কনফারেন্সে টিটের মুখোমুখি একজন পুরুষ বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারদের স্বপ্নভঙ্গের রাতে টিটের পদত্যাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT