চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায়িক সহযোগীদের নিয়ে নগদের ‘সিনে নাইট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 08, ডিসেম্বর 2022
in তথ্যপ্রযুক্তি
A A
নগদের 'সিনে নাইট' অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়িক সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীদের নিয়ে ‘সিনে নাইট’ উপভোগ করেছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।

ঢাকার একটি সিনেপ্লেক্সে রায়হান রাফি পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক খেলাধুলা বিষয়ক চলচ্চিত্র ‘দামাল’ উপভোগ করেন সবাই।

এই আয়োজনে উপস্থিত ছিলেন ‘দামাল’ চলচ্চিত্রে অভিনয় করা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এ ছাড়া নগদ-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান এবং চিফ সেলস অফিসার শিহাবউদ্দিন চৌধুরী, হেড অব পেমেন্ট মাহবুব সোবহানসহ নগদ-এর অন্যান্য কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে শুরু থেকেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে কাজ করে আসছে নগদ। তাদের সাথে প্রতিষ্ঠানটির যে দীর্ঘ সম্পর্ক তৈরি হয়েছে, সেটাকেই উদযাপন করতে আয়োজন করা হয়েছিল ব্যতিক্রমী এই সিনে নাইটের।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া সকল প্রতিষ্ঠানের সাফল্যও কামনা করেন। নগদ-কে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

অনুষ্ঠানে নগদ-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘আমি ভবিষ্যত নিয়ে কথা বলতে চাই। আরও অনেক নতুন প্রযুক্তি, নতুন প্রোডাক্ট ও ইউনিক কিছু প্রোডাক্ট আনা হচ্ছে। এসব প্রোডাক্ট আপনাদের ব্যবসাকে সহজ করবে ও ব্যবসাকে আরো বড় করবে। আমরা আশা করি, আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, সেভাবেই থাকবেন।’

চলচ্চিত্র শুরুর আগে অত্যন্ত সংক্ষিপ্ত একটি কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান করা হয়। সেখানে নগদ-এর চিফ সেলস অফিসার শিহাবউদ্দিন চৌধুরী বলেন, ‘নগদ আজ এখানে এসেছে মূলত আপনাদেরই চেষ্টায় এবং সহযোগিতায়। আমরা চলার পথে আপনাদের আমাদের সহযোদ্ধা বলে মনে করি। নগদ বিশ্বাস করে, আপনাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি হলেই আমাদের প্রবৃদ্ধি হবে। তাই আমরা আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমরা একসাথে সুন্দর একটা সময় কাটানোর জন্য এই আয়োজন করেছি।’

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে ফুল দিয়ে বরণ করে নেন নগদ-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান, চিফ সেলস অফিসার শিহাবউদ্দিন চৌধুরী, হেড অব পেমেন্ট মাহবুব সোবহান এবং হেড অব কর্পোরেট হেদায়েতুল বাশার।

Tags: নগদ
Previous Post

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মানদৌস

Next Post

ব্রাজিল-ক্রোয়েশিয়া: পরিসংখ্যান কী বলছে?

Next Post
ব্রাজিল ও ক্রোয়েশিয়া ফুটবল ম্যাচের ছবি, খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল-ক্রোয়েশিয়া: পরিসংখ্যান কী বলছে?

ফিল্ম স্কুলের আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তি ও ভিডিও কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে পুরনো ফিল্ম স্কুলের আলাপে ‘আদিম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT