চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকের পরিচালনা পর্ষদ ৮ বছরে গাড়ি পরিবর্তন করতে পারবে না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 07, ডিসেম্বর 2022
in অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে বাংলাদেশের ব্যাংকের সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের গাড়ি ৮ বছরের আগে পরিবর্তন করা যাবে না। এছাড়া, চলতি অর্থবছরে কোনও নতুন গাড়ি ক্রয় বা প্রতিস্থাপন করতে পারবে না ব্যাংকগুলো। এ মর্মে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীর কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে: ব্যাংকের পরিচালন ব্যয় হ্রাসকল্পে বিলাসবহুল যানবাহন, আড়ম্বরপূর্ণ সাজসজ্জা এবং অন্যান্য ক্ষেত্রে উচ্চ ব্যয় পরিহারে নতুন নির্দেশনা কার্যকর করতে হবে। এর আগে সাধারণভাবে পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ সকল যানবাহন অন্তত ৫ বছর ব্যবহারের পর প্রতিস্থাপন করার নির্দেশনা ছিল। এখন থেকে গাড়ির আয়ুষ্কাল সংক্রান্ত সরকারি আদেশের সাথে সঙ্গতি রেখে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নোটিশ, ব্যাংকের পরিচালনা পর্ষদ গাড়ি পরিবর্তন নিষেধ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্দেশনা অনুযায়ী, তফসিলি ব্যাংকসমূহের পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ ব্যাংকের অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশে ক্রয়কৃত গাড়ি ন্যূনতম ৮ বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Tags: কেন্দ্রীয় ব্যাংকবাংলাদেশ ব্যাংক
Previous Post

নতুন বছরের প্রথম ছবিটি হতে পারে আলোচিত

Next Post

বিএনপি মানুষের পাশে দাঁড়ায় না, মানুষ পোড়ানোর রাজনীতি করে: তথ্যমন্ত্রী

Next Post
নেতারা জাতীয় পতাকা ও দলের পতাকা হাতে নিয়ে প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মানুষের পাশে দাঁড়ায় না, মানুষ পোড়ানোর রাজনীতি করে: তথ্যমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দল জিতের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্দান্ত খেলে সিরিজ জিতল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT