চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৫ উর্ধ্ব বয়সীরাও হজ পালনের সুযোগ পাচ্ছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 06, ডিসেম্বর 2022
in বাংলাদেশ
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহিদ হাসান, নেত্রকোণা প্রতিনিধি: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, যাদের বয়স ৬৫ পার হয়ে গেছে এখন থেকে তারাও হজে যেতে পারবেন। সবাই যাতে নিরাপদে হজে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি বিবেচনায় নিয়ে ৬৫ বছরের বেশি বয়সের ব্যক্তিদেরকেও হজ পালন করার সুযোগ করে দিচ্ছেন। করোনার কারণে বিগত দুটি বছর পবিত্র হজ পালন করা সম্ভব হয়নি। এ বছর আমরা হজ পালন করতে পেরেছি। এখন থেকে সব কিছু সহজ হয়ে যাচ্ছে। আগে হজের প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক সময় লাগতো, এখন কয়েক দিনের মধ্যে সম্ভব হয়।

মঙ্গলবার দুপুরে নেত্রকোনায় ধর্মীয় সম্প্রতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত ৩৬ বছরে যা সম্ভব হয়নি তা প্রায় ১৪ বছরে শেখ হাসিনা সরকার তা সম্ভব করছে। সব কিছুতেই উন্নয়ন হচ্ছে। শুধু ইসলাম ধর্মের জন্যই নয় পাশাপাশি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের আমানত ৪ কোটি টাকা থেকে ৭ কোটি টাকায় বৃদ্ধি করা হয়েছে। বৌদ্ধ বিহার প্যাগোডা নির্মাণ ও সংস্কারের ২ কোটি ৫৭ লাখ টাকা, অস্বচ্ছল ভিক্ষু ব্যক্তিদের চিকিৎসায় প্রায় ৩৮ লাখ টাকার অনুদান, ২ হাজার ৪ বৌদ্ধ বিহারে ৭ কোটি ৮৫ লাখ, বৌদ্ধ বিহার ও শ্মশান উন্নয়নে ৪ কোটি ২৮ লাখ টাকা প্রদানসহ দেশের অর্থায়নে নেপালের লুম্বিনীতে বৌদ্ধ বিহার নির্মাণে ৬ কোটি ৬৭ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের স্থায়ীমূলধন ২১ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কারে ২৬৩ কোটি টাকা, ঢাকেশ্বরী জাতীয় মন্দির উন্নয়নে প্রায় ৩৩ কোটি টাকা,পুরোহিতদের প্রশিক্ষণে ৫০ কোটি টাকা, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কাযক্রম চালু রয়েছে। এছাড়া ২০১৮ সালের ১৯ এপ্রিল থেকে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন প্রবর্তন করা হয়েছে। দেশের এই উন্নয়ন ধরে রাখতে হলে শেখ হাসিনা সরকারকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় রাখতে হবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, কলমাকান্দা উপজেলার পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার, প্যানেল মেয়র মহসিন আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ সরকার, হিন্দু বৌদ্ধা খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সীতাংশু বিকাশ আচায, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, এই দেশে অসম্প্রদায়িক। এখানে হাজার বছর ধরে বহু ধর্মের মানুষ মিলে মিশে একসাথে বসবাস করছে। প্রত্যেক ধর্মেই শান্তির কথা বলা আছে। সকল ধর্মকেই সম্মান দিতে হবে। স্বাধীনতা যুদ্ধে সব ধর্মের মানুষ রক্ত দিয়েছে। হাজার বছরের এই সম্প্রতি বজায় রাখতে হবে।

Tags: ধর্ম প্রতিমন্ত্রীহজ
Previous Post

চঞ্চল-মোশাররফদের মতো চ্যালেঞ্জিং চরিত্রে জয়!

Next Post

ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় সাকিব

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন অনুশীলনে হাসিমুখে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় সাকিব

একজন ডাক্তারের হাসিমুখ, চিকিৎসা সরঞ্জাম হাতে, স্বাস্থ্যসেবা প্রদান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছক ভেঙে ‘ফ্রেডি’তে কার্তিকের চমক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT