চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্দি ছবি এলে আপত্তি নেই, তবে…

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:09 অপরাহ্ন 03, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
বাংলাদেশের রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২ ডিসেম্বর) জমকালো আয়োজনে বন্দর নগরী চট্টগ্রামে চালু হলো স্টার সিনেপ্লেক্সের ৬ষ্ঠ শাখা। তিনটি স্ক্রিনে ৪৮০টি সিট নিয়ে শুক্রবার সন্ধ্যায় ঢাকার বাইরে যাত্রা শুরু করে দেশের সর্বাধুনিক এই সিনে থিয়েটার।

চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় (নবাব সিরাজ উদ্দিন রোড) বালি আর্কেড শপিং কমপ্লেক্সে স্টার সিনেপ্লেক্স এর নতুন এই শাখা উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

উদ্বোধন শেষে মন্ত্রী জানান, সবার সম্মতি থাকলে সিনেপ্লেক্সে ভারতীয় সিনেমা প্রদর্শনে কোনো বাধা থাকবে না। এসময় মন্ত্রীর পাশেই ছিলেন অভিনয়শিল্পী দম্পতি রাজ-পরী। তাদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, এখানে রাজ-পরীকে দেখলাম। ওরা যদি রাজি হয়, ওদের কলিগরা যদি রাজি থাকে, তাহলে ভারতীয় সিনেমা আনতে আমার পক্ষ থেকেও কোনো আপত্তি নেই।

মন্ত্রী বলেন, ‘বছরে ১০-১২টা হিন্দি ছবি আসার ক্ষেত্রে আমার ব্যক্তিগত আপত্তি নেই। তবে দেশের সিনেমা সংশ্লিষ্ট সব মানুষ ও সংগঠনকে একমত হতে হবে। না হলে কিছুই সম্ভব হবে না।’

মন্ত্রী নিজেই ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কাজে যুক্ত ছিলেন জানিয়ে বলেন, এখনও সুচিত্রা সেনের সিনেমা দেখলে চোখে পানি চলে আসে। বক্তব্যের শেষে তিনি সিনেপ্লেক্সের ১০০টি শাখা চালু করার প্রত্যাশার কথা জানান।

উদ্বোধনকালে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রুহেল বলেন, চট্টগ্রামে প্রচুর সিনেমাপ্রেমী দর্শক রয়েছেন, যারা স্টার সিনেপ্লেক্সের মতো একটি মাল্টিপ্লেক্স প্রত্যাশা করেন। আমি নিজে চট্টগ্রামের মানুষ। অনেকেই আমাকে তাদের চাওয়ার কথা বলেছেন। বলা চলে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবী ছিল এটি। এই দাবী পূরণের কাজটি আরও আগেই করতে চেয়েছিলাম। নানা কারণে হয়ে ওঠেনি। এবার কাজটি করতে পেরে আমি আনন্দিত।

তিনি আরও বলেন, দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসারে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, বাংলা সিনেমার সুদিন আবার ফিরে আসবে। পরিবার-পরিজন নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার সংস্কৃতি আবার চালু হবে। এর জন্য যে পরিবেশ প্রয়োজন সেটা তৈরির চেষ্টা করছি আমরা।

Tags: অভিনয়চট্টগ্রামপরীভারতীয় সিনেমামন্ত্রীরাজলিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমাহাছান মাহমুদহিন্দি সিনেমা
Previous Post

রাশিয়াকে ঠেকাতে জ্বালানি তেলের দাম নির্ধারণে সম্মত জি-৭ ও ইইউ

Next Post

ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস আজ

Next Post
ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবসের স্মারক অনুষ্ঠানে তিন ব্যক্তি পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস আজ

চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর জন্য ফুটেজ, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

হারলেই বিদায় বিশ্বকাপ থেকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT