চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন আছেন ‘দীপু নাম্বার টু’ এর দীপু ও তারিক?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 28, নভেম্বর 2022
in বিনোদন
A A
দীপু ও তারিকের সঙ্গে চ্যানেল আই অনলাইন সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আশির দশকের মাঝামাঝি সময়ে কথাসাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল রচনা করেন কিশোর উপন্যাস ‘দীপু নাম্বার টু’। তার প্রায় দশ বছর পর এই উপন্যাস অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণ করে সাড়া ফেলে দেন পরিচালক মোরশেদুল ইসলাম।

‘দীপু নাম্বার টু’ ছবিতে প্রধান চরিত্র দীপুর ভূমিকায় অভিনয় করেন কিশোর অরুণ সাহা এবং তারিক চরিত্রে অভিনয় করেন শুভাশিষ। সরকারি অনুদানে নির্মিত এই ছবিতে অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন অরুণ।

এরপর এই দুই কিশোর অসংখ্য ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। কিন্তু কোনো চলচ্চিত্রে আর অভিনয়ে দেখা যায়নি তাদের। মাঝখানে তারিক খ্যাত শুভাশীষকে পরিচালক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে দেখা গেলেও অরুণ ছিলেন প্রায় লোকচক্ষুর আড়ালে।

বহুদিন পর ‘দীপু নাম্বার টু’ এর অফিশিয়াল ফেসবুকে দেখা গেলো সিনেমার সেই দুই কিশোর দীপু ও তারিককে! সিনেমার নির্মাতা মোর্শেদুল ইসলামের সঙ্গে বর্তমান সময়ের ছবিতেই দেখা গেলো তাদের! ছবি দিয়ে জানানো হলো,‘অনেকেই জানতে চান দীপু আর তারিক এখন কোথায় আছে, কেমন আছে। তাদের জন্য আজকে এই ছবিটা দিলাম।’

দীপু (অরুণ) ও তারিকের (শুভাশিষ) বর্তমান জীবন সম্পর্কে বিস্তারিত জানতে সময়ের গল্প নামের একটি পেইজে চোখ রাখতেও বলা হয় ওই পোস্টে।

১৯৯৬ সালে মুক্তি পায় ‘দীপু নাম্বার টু’। চলচ্চিত্রের দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অরুণ ও শুভাশীষ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, ববিতা, আবুল খায়ের, গোলাম মুস্তাফা সহ আরও অনেকে।

Tags: অরুণআবুল খায়েরগোলাম মুস্তাফাতারিখদীপুদীপু নাম্বার টুববিতাবুলবুল আহমেদমোরশেদুল ইসলামলিড বিনোদনসিনেমা
Previous Post

ব্রাজিল-সুইজারল্যান্ড: পরিসংখ্যান কী বলছে?

Next Post

বিএনপি-জামায়াত শিক্ষার মান নিম্নমুখী করে গিয়েছিল: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী এসএমএস ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-জামায়াত শিক্ষার মান নিম্নমুখী করে গিয়েছিল: প্রধানমন্ত্রী

রাজবাড়ী জেলা ও দারুয়া জজ আদালত ভবনের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজবাড়ীতে যুবদল নেতা হত্যায় সাবেক কাউন্সিলরসহ ২ জনের ফাঁসির দণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT