চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজবাড়ীতে যুবদল নেতা হত্যায় সাবেক কাউন্সিলরসহ ২ জনের ফাঁসির দণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 28, নভেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, রাজবাড়ী
A A
রাজবাড়ী জেলা ও দারুয়া জজ আদালত ভবনের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

খান মোহাম্মদ জহুরুল হক: রাজবাড়ীর বহুল আলোচিত যুবদলের আহব্বায়ক এস এম শামসুল আলম বাবলু হত্যা মামলায় প্রধান দুই আসামীর ফাঁসি ও ৫ আসামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একইসাথে এ মামলায় অপর ৪ আসামীকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার বিকেল তিনটায় রাজবাড়ীর জেলা ও দায়রা জজ রুহুল আমিন এ রায় দেন।

ফাসির দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, রাজবাড়ী পৌরসভার তৎকালীন কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চু ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সানোয়ার হোসেন জকি। যাবজ্জীবন দণ্ড প্রাপ্তরা হলেন, ইয়াকুব আলী, শাহীন মিয়া, রশিদ, ফরহাদ হোসেন বাপ্পী ও রানা।মামলায় খালাস পাওয়া আসামীরা হলেন, খায়রুল ইসলাম, উজ্জল, ফুল আরিফ ও কুলি আরিফ।

মামলা ও আদালত সুত্রে জানা গেছে, গত ২০১২ সালের ২৪ আগষ্ট রাতে শহরের বিনোদপুর এলাকায় তৎকালীন যুবদলের আহব্বায়ক এসএম শামসুল আলম বাবলুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন নিহত বাবলুর ভাই মোঃ সহিদুল ইসলাম ৭ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত নামা আরো ৪ থেকে ৫ জনের কথা উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় ১৩ জনের নামে চার্জশিট প্রদান করে।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি এ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, আদালত দীর্ঘ দশ বছর শুনানী শেষে সাক্ষ্য গ্রহণ করে এ মামলার রায় প্রদান করেছে। এতে ২ জনে ফাঁসির আদেশ, ৫ জনের যাবৎজ্জীবন ও ৪ জনকে খালাস দেওয়া হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি।

Tags: ফাঁসির রায়যুবদল নেতা খুন
Previous Post

বিএনপি-জামায়াত শিক্ষার মান নিম্নমুখী করে গিয়েছিল: প্রধানমন্ত্রী

Next Post

প্রতিযোগীর গুরুতর অভিযোগ, আয়োজক বললেন ‘বানোয়াট’

Next Post
মিস এশিয়া বাংলাদেশ ২০২৩ বিজয়ী সুন্দরী পরী কান্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিযোগীর গুরুতর অভিযোগ, আয়োজক বললেন ‘বানোয়াট’

অরণ্যে অস্ত্র হাতে একজন পুরুষের দৃশ্য, প্রকৃতি পরিবেষ্টিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ কোটি টাকার সিনেমা ৪০০ কোটি ছাড়ানোর নেপথ্যে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT