চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই বিয়ে করবেন কচি খন্দকার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 27, নভেম্বর 2022
in বিনোদন
A A
খেলাধুলা প্রেমী কচি খন্দকারের ছবি, তিনি ক্যাপ পরা ও হাস্যোজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান ফুটবল বিশ্বকাপ নিয়ে গোটা বিশ্বে এক অন্যরকম উন্মাদনা বিরাজ করছে। বাদ যায়নি বাংলাদেশও। শহর কিংবা গ্রাম-গঞ্জ, সবখানেই আলোচনার বিষয় কোন দেশের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি। একটি বেসরকারি টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘চিরকুমার সংঘ’-এও লেগেছে বিশ্বকাপ হাওয়া।

নাটকের গল্পে বাড়তি চমক আনতে আর্জেন্টিনার সমর্থক হিসেবে যুক্ত হচ্ছেন অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার। গল্পে দেখা যাবে, কচি খন্দকার একজন আর্জেন্টিনার সমর্থক। রীতিমত অন্ধ ভক্ত। তার চরিত্রটির নাম পাকা মণ্ডল। চুল দাড়িতে পাক ধরলেও এখনও অবিবাহিত।

পণ করেছেন আর্জেন্টিনা যে বছর বিশ্বকাপ জিতবে সে বছর বিয়ে করবেন কচি খন্দকার। তাই এখনেও চিরকুমার রয়ে গেছেন কচি খন্দকার। গল্পে আরও দেখা যায়, বছরের পর বছর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে না, তাই কচি খন্দকারেরও বিয়েও করা হয় না।

চিরকুমার সংঘ পরিচালনা করছেন তুহিন হোসেন। এই নির্মাতা জানান, গল্পে চমক আনতে এবং সময়ের সঙ্গে সঙ্গে নাটকের দর্শকের ধরে রাখতে তিনি কচি খন্দকারকে যুক্ত করেছেন। নাটকে ব্রাজিল সমর্থক হিসেবে দেখা যাবে বাপ্পী আশরাফকে।

জিনি গ্রামের মাঠে সাতার কাপ নামে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে খেলার আয়োজন করেন। পরিচালক তুহিন হোসেন জানান, ২৮ নভেম্বর থেকে চিকু সংঘে ফুটবল বিশ্বকাপের আমেজ শুরু হবে। নাটকটির নতুন পর্বগুলোতে থাকছে ফুটবল উন্মাদনাকে ঘিরে মজার গল্প।

গীতিকার, চিত্রনাট্যকার ও সাংবাদিক গোলাম রাব্বানীর রচনায় চিরকুমার সংঘ নাটকে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল ও শরাফ আহমেদ জীবন, আরশ খান, ফারিয়া শাহরিন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।

সপ্তাহের প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চিরকুমার সংঘ প্রচার হচ্ছে একটি বেসরকারি টিভিতে, পরে পাওয়া যাচ্ছে ইউটিউবেও।

Tags: আর্জেন্টিনাকচি খন্দকারচিরকুমার সংঘ
Previous Post

স্টারকিড হয়েও বলিউডে বিশেষ সুবিধা পাননি ইরফান পুত্র

Next Post

দলগুলো শুরুর শক কাটিয়ে উঠছে

Next Post
বাংলাদেশের একজন সংবাদ প্রতিবেদক, চ্যানেল আই অনলাইনের জন্য রিপোর্ট করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দলগুলো শুরুর শক কাটিয়ে উঠছে

ফ্রান্স ছাড়া অন্য দলগুলো পরবর্তী রাউন্ডে এগিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্স ব্যতীত সবাই পরবর্তী রাউন্ডের লড়াই চালিয়ে যাচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT