চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ১৮০ কোটি টাকার নতুন উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 অপরাহ্ন 20, নভেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
শোবাই মাইলি শিখি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএসএআইডি-এর ১৮০ কোটি টাকার পাঁচ-বছর মেয়াদী নতুন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রকল্প ‘সবাই মিলে শিখি’ দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী শিশুদের, বিশেষ করে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন প্রাইমারি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের শেখার সুযোগ বাড়াবে।

রোববার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-র মিশন ডিরেক্টর ক্যাথরিন ডি. স্টিভেনস বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সঙ্গে মিলে ইউএসএআইডি-এর ১৮০ কোটি টাকার পাঁচ বছর মেয়াদী অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নতুন প্রকল্প ‘সবাই মিলে শিখি’ উদ্বোধন করেছেন।

শ্রেণিকক্ষের শিক্ষাকে আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করার জন্য ইউএসএআইডি-র ‘সবাই মিলে শিখি’ প্রকল্পের অধীনে শিক্ষকদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ ও বিশেষায়িত শিক্ষা উপকরণ দেয়া হবে, যাতে করে তারা শ্রেণিকক্ষে থাকা যোগ্যতা ও দক্ষতার সকল স্তরের শিক্ষার্থীদের কাছে পাঠ্যসূচির শিখন ভালোভাবে পৌঁছে দিতে পারে। নতুন এই প্রকল্পে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রভাবিত করে এমন অনন্য কিছু চ্যালেঞ্জ দূর করার লক্ষ্যে শিক্ষার্থীদের মা-বাবা, এলাকাবাসী ও প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে কাজ করে এমন সংস্থাগুলোকে সম্পৃক্ত করা হবে। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি অপবাদমূলক ও অসম্মানজনক আচরণ কমাতে এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে কার্যক্রম গ্রহণ করা হবে যাতে করে তারা তাদের শিক্ষাকাল পূর্ণ করতে পারে।

“প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মান উন্নত করা এবং কোন শিশু যেন তার চাহিদা মোতাবেক শিক্ষা পাওয়া থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করা যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম অগ্রাধিকার। এই কারণেই আমরা বাংলাদেশ সরকারের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এই নতুন প্রকল্প শুরু করেছি যাতে করে সকল দক্ষতা স্তরের শিশুদের কাছে শিক্ষা পৌঁছে দেয়ার আমাদের যৌথ লক্ষ্য অর্জন করা সম্ভব হয়,” ইউএসএআইডি-র মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেনস বলেন।

ইউএসএআইডি-এর নতুন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রকল্প “সবাই মিলে শিখি” বাংলাদেশের নির্বাচিত উপজেলাগুলোতে বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সংস্থা রিসার্চ ট্রায়াঙ্গেল ইন্সটিটিউট ইন্টারন্যাশাল বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করবে।

Previous Post

নীলফামারীতে শীত জেঁকে বসেছে

Next Post

টফি-তে সরাসরি ফিফা বিশ্বকাপ ২০২২

Next Post
বাংলাদেশের জন্য টফি-তে সরাসরি ফিফা বিশ্বকাপ ২০২২ দেখার সুযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

টফি-তে সরাসরি ফিফা বিশ্বকাপ ২০২২

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়ামে আলোকসজ্জা ও দর্শকদের সমর্থন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের পর্দা উঠল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT