চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৭-এ পা রেখেও আত্মবিশ্বাসী সুস্মিতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 19, নভেম্বর 2022
in বিনোদন
A A
সুস্মিতা নিজের জন্য লিপস্টিক লাগাচ্ছেন, আত্মবিশ্বাসের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স যে শুধু মাত্র সংখ্যা, ৪৭ এ পা রেখেও সেটি প্রমাণ করলেন প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব সুন্দরীর খেতাব জয়ী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন।

অভিনেত্রীর ফিটনেস দেখে এখনও ধারণা করা মুশকিল তার আসল বয়স সম্পর্কে। আর তাইতো আট থেকে আশি সবারই চোখ আটকে যায় এই অভিনেত্রীর ফিগারে।

শুক্রবার (১৮ নভেম্বর) জন্মদিনের প্রথম প্রহরে রাত ১২টা পেরোতেই নেটমাধ্যমে একটি পোস্ট করেন সুস্মিতা। নিজের একটি সেলফি পোস্ট করে তিনি লিখেছেন, ‘অবশেষে ৪৭! এমনকি একটি সংখ্যা যা গত ১৩ বছর ধরে আমাকে তাড়া করছে। সবচেয়ে অবিশ্বাস্য বছরের পথে। দীর্ঘদিন ধরে অপেক্ষায়… অবশেষে এর আগমনের কথা জানাতে পেরে আমি রোমাঞ্চিত! দুগ্গা দুগ্গা।’

অভিনেত্রীর সেই পোস্টের নীচে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সহকর্মী থেকে শুরু করে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের পর ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ করেন সুস্মিতা সেন। তবে শুধুমাত্র বলিউড ছবিতে নয় তামিল এবং বাংলা ছবিতেও দক্ষতার সাথে কাজ করেছেন তিনি। ২৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি কখনই প্রচারের আলো থেকে সরে যাননি।

তবে ক্যারিয়ারে সাফল্য বজায় রাখলেও বিভিন্ন সময় চর্চায় উঠে এসেছে এই বলিউড সুন্দরীর ব্যক্তিগত জীবন। সম্প্রতি বয়সে প্রায় ১২ বছরের ছোট রহমান শলের সঙ্গে বিচ্ছেদের পর সুস্মিতার নাম জুড়েছিল সাবেক আইপিএল মহাকর্তা ললিত মোদির সঙ্গে। অনেকের মনেই প্রশ্ন উঠেছিল: শেষ পর্যন্ত ললিত মোদির গলায় মালা দিচ্ছেন সুস্মিতা? যদিও সমস্ত জল্পনায় জল ঢেলে এই সাবেক ব্রহ্মাণ্ড সুন্দরী পরিষ্কার জানিয়েছেন, তিনি একাই আছেন।

এদিকে কাজের দিক থেকে আসন্ন আত্মজীবনীমূলক ওয়েব সিরিজ ‘তালি’তে মহারাষ্ট্রের রূপান্তরকামী আন্দোলনের অন্যতম মুখ গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সুস্মিতাকে। যা পরিচালনার দায়িত্বে রয়েছেন মারাঠি পরিচালক রবি যাদব।

Tags: ৪৭ তম জন্মদিনজন্মদিন
Previous Post

চড়াই-উতরাই পেরিয়ে সেন্সর পেল ‘আদম’, শিগগির মুক্তি

Next Post

সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

Next Post
শিশুর লাশ উদ্ধার, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

তথ্যমন্ত্রী ও বিএনপি নেতাদের সমাবেশের আগে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি সমাবেশ ডাকলে পরিবহন মালিক-শ্রমিকরা আতঙ্কে থাকেন: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT