ক্রমাগত লোকসানের কারণে দু’বছরের বেশি সময় ধরে পঞ্চগড় সুগার মিলে আখ মাড়াই কার্যক্রম বন্ধ রয়েছে। কাজ হারিয়েছে প্রতিষ্ঠানের চারশ’ শ্রমিক। কর্তৃপক্ষ বলছে, ঋণ মওকুফ এবং সরকারের সেবা খাত হিসেবে অর্ন্তভুক্ত হলে পঞ্চগড় সুগার মিল আবারও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারবে।








