চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর না দিয়ে ঢাকায় আসতে পারবেন না নোরা ফাতেহি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 14, নভেম্বর 2022
in বিনোদন
A A
নোরা ফাতেহি সুন্দর পোশাক ও স্টাইলিশ লুকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসার কথা আছে বলিউড তারকা নোরা ফাতেহির। তবে কর না দিয়ে তিনি ঢাকায় এসে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না।

রবিবার (১৩ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়, বিদেশি অভিনেতা-অভিনেত্রীদের বাংলাদেশের চলচ্চিত্র ও অন্যান্য ক্ষেত্রে অভিনয়ের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বাংলাদেশে আসার অনুমতি বা ওয়ার্ক পারমিট দেওয়া হয়।

গত ৭ নভেম্বর সংবাদ মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড জানতে পারে যে, উইমেন লিডারশিপ করপোরেশনের ব্যবস্থাপনায় ১৮ নভেম্বর ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২ উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারির শুটিং হবে। এতে অংশগ্রহণের জন্য নোরা ফাতেহিকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিদেশি শিল্পীদের বাংলাদেশের যে কোনো ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চুক্তিপত্রে উল্লিখিত পারিশ্রমিক ছাড়াও অন্যান্য সব খরচ তথা, বিমান বা অন্যান্য পরিবহনের যাতায়াত খরচ, তাদের থাকার খরচ ইত্যাদি সব প্রকার খরচের ওপর পরিশোধিত এবং পরিশোধযোগ্য মোট অর্থের ওপর আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫৬ ধারার বিধান মোতাবেক ৩০ শতাংশ হারে উৎসে আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, এমতাবস্থায় রাজস্ব আহরণের স্বার্থে নোরা ফাতেহি ও অন্যান্য বিদেশি শিল্পীদের শুটিংয়ে অংশগ্রহণের জন্য উৎসে আয়কর প্রদানের বিষয়টি নিশ্চিত হওয়ার অনুরোধ করা হলো।

মূলত নোরা ঢাকায় আসবেন ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিতে। অনুষ্ঠানটির সঙ্গে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাক লিফ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কর দিয়েই নোরা ঢাকায় আসবেন। মঙ্গলবারের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান হবে। বিষয়টি প্রক্রিয়াধীন।

Tags: নায়কনোরা ফাতেহিবলিউডলিড বিনোদনসিনেমাসুপারস্টার
Previous Post

নির্বাচিত জনপ্রতিনিধিদের সবার জন্য কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

‘ব্যক্তিগত জীবন নয়, কাজ দিয়েই আলোচনায় থাকতে চাই’

Next Post
সুন্দর তরুণী হাসিমুখে, পিঙ্ক পোশাক পরা, বাংলার সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ব্যক্তিগত জীবন নয়, কাজ দিয়েই আলোচনায় থাকতে চাই’

অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT