চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অত্যন্ত আপত্তিকর’ বিষয়বস্তুর অভিযোগে পাকিস্তানে ‘জয়ল্যান্ড’ নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 13, নভেম্বর 2022
in বিনোদন
A A
রাস্তায় রাতের আলোতে নারী ও শিশু, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে ‘জয়ল্যান্ড’। ‘অত্যন্ত আপত্তিকর’ বিষয়বস্তু থাকার অভিযোগ তোলা হয়েছে সিনেমাটির বিরুদ্ধে। বিদেশি সেরা চলচ্চিত্র বিভাগে ২০২৩ সালের অস্কার আসরের জন্য মনোনীত হয়েছে এই পাকিস্তানি সিনেমাটি।

১১ নভেম্বর পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে ১৭ আগস্ট দেশটির সেন্সর বোর্ড ছবিটিকে ছাড়পত্র দিলেও সিদ্ধান্ত বদল করা হয়েছে। অভিযোগ-পত্রে লেখা হয়েছে, “সিনেমায় ‘অত্যন্ত আপত্তিকর’ দৃশ্য আছে আমাদের সমাজের মূল্যবোধ এবং নৈতিক মানগুলির সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং মোশন পিকচার অর্ডিন্যান্স, ১৯৭৯-এর ধারা ৯-এ বর্ণিত ‘শালীনতা এবং নৈতিকতার’ নিয়মগুলির সাথে স্পষ্টভাবে বিরোধিতা করে।”

‘জয়ল্যান্ড’-এর কার্যনির্বাহী প্রযোজনায় নোবেলজয়ী শিক্ষাবিদ মালালা ইউসুফজাই। তার প্রযোজনা সংস্থা ‘এক্সট্রাকারিকুলার’-এর তত্ত্বাবধানেই তৈরি হয়েছে এই সিনেমা। ১৮ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাওয়ার কথা ছিল সাইম সাদিক রচিত ও পরিচালিত ‘জয়ল্যান্ড’ সিনেমাটির।

ছবিতে অভিনয় করেছেন আলি জুনেজো, রাস্তি ফারুক, আলিনা খান, সারওয়াত গিলানি, সোহেল সামির, সালমান পীরজাদা ও সানিয়া সাইদ।

‘জয়ল্যান্ড’ সিনেমাটি পাকিস্তানের লিঙ্গ বৈষম্য দূর করার গল্পে নির্মিত। পুরুষতান্ত্রিক সমাজে যৌনতার প্রথাবদ্ধ ধারণার বিপরীতে দাঁড়িয়ে নির্মিত হয়েছে ‘জয়ল্যান্ড’ সিনেমা। যেখানে পিতৃতান্ত্রিক পরিবারের সদস্যরা পুত্রসন্তান জন্মের প্রত্যাশা করে। অথচ পরিবারের ছোট ছেলেটি বড় হয়ে এক তৃতীয় লিঙ্গের প্রেমে পড়ে। যোগ দেয় নাচের থিয়েটারে। গল্প এগিয়ে যেতে থাকে, ভাঙতে থাকে যৌনতার সামাজিক ও প্রথাগত ধারণা।

Tags: অস্কারজয়ল্যান্ডমালালা ইউসুফজাইলিড বিনোদনসাইম সাদিক
Previous Post

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড

Next Post

কিশোরগঞ্জ শহর থেকে চিকিৎসক অপহরণের অভিযোগ

Next Post
নিরাপত্তা পোশাক পরা একজন পুরুষের ছবি, মুখের দৃশ্য স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ শহর থেকে চিকিৎসক অপহরণের অভিযোগ

বাংলাদেশের একজন নারী রাজনীতিবিদ, পরনে শাড়ি ও গ্লাসে সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেড ইন বাংলাদেশ সপ্তাহ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT