রাজধানীর বেশির ভাগ রেলক্রসিংয়ে, পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। ট্রেন আসছে, সেজন্য গেটকিপারও গেট ফেলে, সিগন্যালের পতাকা নাড়ছেন। কিন্তু থামছে না, রাস্তার বিপরীত দুইধার দিয়ে মানুষের চলাচল। পথচারীরাই শুধু নয়, দুর্ঘটনার কথা মাথায় নেই, মোটরবাইসাইকেল চালক, সিএনজি চালিত অটোরিকশা চালকদেরও। অবাধে ক্রসিংবারের নিচ দিয়ে কিংবা রাস্তার বিপরীত দুইপাস দিয়ে যাতায়াত করতে দেখা যায় তাদের। কেউ কেউ আবার, ক্রসিংবারের সামনে গিয়ে সাইকেল শুইয়ে নিয়ে যান। কেউ বা ক্রসিংবার মাথার ওপর তুলে বাইক বের করে নিয়ে যান।







