ইটালি পাঠানোর প্রলোভনে বিদেশে নিয়ে নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে মোটা টাকা আদায় করছে সংঘবদ্ধ মানব পাচার চক্র। বন্দীদশা থেকে উদ্ধার হয়ে দেশে ফিরে এমন একজন জানিয়েছেন অমানবিক নির্যাতনের সব তথ্য। গোয়েন্দারা বলছেন, চক্রের অন্য সদস্যদের ধরতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেবেন তারা।








