চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইসাইকেলের সাথে সংঘর্ষে মোটরবাইকের ২ আরোহী নিহত

সুমন রায় by সুমন রায়
11:13 অপরাহ্ন 20, অক্টোবর 2022
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
বাইক দুর্ঘটনায় নিহত দুই আরোহীর জন্য শোকপ্রকাশ করছে স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে মোটরসাইকেলের সাথে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো ২জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের শালিধা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকার স্বপন মৃধার ছেলে দ্বীপ (১৯) ও কামাল হোসেনের ছেলে বিপ্লব (১৮)। অপরদিকে, গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরেক আরোহী লামিম (১৮) ও বাইসাইকেল আরোহী শালিধা এলাকার হাতেম মিয়ার ছেলে নাজিম উদ্দিন (২৩)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় নরসিংদী পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেলে চড়ে সাহেপ্রতাপ মোড়ের দিকে যাচ্ছিলো তিন কিশোর। মোটরসাইকেলটি শহরের শালিধা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোটরসাইকেলটি দ্রুতবেগে আসায় সড়কে ছিটকে পড়ে যায়। এসময় তিন মোটরসাইকেল আরোহী ও বাইসাইকেল আরোহী মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিন মোটরসাইকেল আরোহী এবং বাইসাইকেল আরোহীকে নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুই মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন এবং বাইসাইকেল আরোহী ও আরেক মোটরসাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের আবেদন করা হলে লাশ বিনা ময়না তদন্তে পরাবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags: ত্রিমুখী সংঘর্ষনরসিংদীমোটরসাইকেল আরোহী নিহত
Previous Post

মাছ-মাংস না খেলেও পরিবারে খরচ প্রায় ১০ হাজার: সিপিডি

Next Post

রাজনৈতিক সংকটে যুক্তরাজ্য 

Next Post
বিশ্লেষক নারী বক্তা বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক সংকটের আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক সংকটে যুক্তরাজ্য 

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে একজন মহিলা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাধারণ নির্বাচনের দাবি যুক্তরাজ্যের বিরোধী দলগুলোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT