চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক সংকটে যুক্তরাজ্য 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 পূর্বাহ্ন 21, অক্টোবর 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশ্লেষক নারী বক্তা বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক সংকটের আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনে গভীর রাজনৈতিক সংকটের মধ্যে বৃহস্পতিবার আকস্মিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন লিজ ট্রাস।

তিনি মাত্র ৪৫ দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন। তিনি গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

এর মধ্য দিয়ে লিজ ট্রাস ব্র্রিটেনের ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রীর তকমা পেলেন। এর প্রায় একশ বছর আগে ১৮২৭ সালে টোরি পার্টির জর্জ ক্যানিংয়ের ১১৯ দিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড রয়েছে।

লিজ ট্রাস সংবাদ মাধ্যমকে জানান, তার অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়নি, যার ফলে বাজারের পতন ঘটে এবং এটি তার কনজারভেটিভ পার্টিকেও বিভক্ত করে। ফলে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন। তবে লিজ ট্রাস বলেন, উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

লিজ ট্রাস প্রধানমন্ত্রী পদে প্রচারের সময় অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা-ই তার গলার ফাঁস হয়ে ওঠে। ট্রাস সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়। অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং যিনি ট্রাসের প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। তিনিও পদত্যাগ করেছেন ।
কোয়ার্টেং-এর সিদ্ধান্ত এবং ক্রমাগত সমালোচনার ফলে অর্থনীতি লাইনচ্যুত হওয়ায় নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট পূর্ববর্তী অর্থমন্ত্রী কোয়ার্টেং-এর প্রায় সব সিদ্ধান্তই বাতিল করে দেন। এর পরেও ট্রাস সরকারের ওপর চাপ কমেনি। এমনকি তার নিজ দলের সংসদ সদস্যরাও তার বিরুদ্ধে সরব হন।

Tags: অর্থনীতিযুক্তরাজ্যলিজ ট্রাস
Previous Post

বাইসাইকেলের সাথে সংঘর্ষে মোটরবাইকের ২ আরোহী নিহত

Next Post

সাধারণ নির্বাচনের দাবি যুক্তরাজ্যের বিরোধী দলগুলোর

Next Post
ব্রিটিশ পার্লামেন্টের বাইরে একজন মহিলা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাধারণ নির্বাচনের দাবি যুক্তরাজ্যের বিরোধী দলগুলোর

বাণিজ্যমন্ত্রী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT