একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ক্যানসারে আক্রান্ত মাসুম আজিজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বেলা সাড়ে ৩টায় তাঁর মৃত্যু হয়। মাসুম আজিজের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








