চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির অনুমতি পেল পরীর ক্যারিয়ারে স্মরণীয় ছবি ‘মা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 14, অক্টোবর 2022
in বিনোদন
A A
পরীর ক্যারিয়ারে স্মরণীয় ছবি ‘মা’ এর জন্য শুটিং সেটে সাক্ষাৎকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আপত্তি ছাড়াই মুক্তির অনুমতি পেল পরীমনির ছবি ‘মা’। পরিচালক অরণ্য আনোয়ার জানান, বিনা কর্তনেই ‘মা’ ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সেন্সর বোর্ড। আগামী সপ্তাহে সেন্সর থেকে অনাপত্তি পত্র হাতে পাওয়ার আশা করছেন অরণ্য আনোয়ার।

‘মা’ ছবির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। সাজিয়ে-গুছিয়ে গল্পটি রুপালি পর্দায় তুলে আনছেন নির্মাতা অরণ্য আনোয়ার। আর সেই মায়ের ভূমিকায় চিত্রনায়িকা পরীমণি।

অসংখ্য নাটক বানিয়ে পরিচিতি পাওয়ার পর ‘মা’ দিয়ে প্রথম ছবি বানালেন অরণ্য আনোয়ার। চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় শুটিং। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক ছুটিতে ছিলেন পরী। তবে তার আগে ‘মা’র কাজ সম্পন্ন করেন আলোচিত এই নায়িকা।

এবার ছবিটি মুক্তির অনুমতি অর্থাৎ সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করেছে। অরণ্য আনোয়ার বললেন, ‘বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সেন্সর বোর্ডের অন্যতম সদস্য অরুণা বিশ্বাস ফোন করে ভূয়সী প্রশংসা করেন ছবিটির। জানান, বোর্ড সদস্যরা সর্বসম্মতিক্রমে ছবিটিকে আনকাট ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ছাড়পত্রের খবর শুনে খুশিতে বাঁধ মানছে না পরীমণির। একদিকে তিনি এখন মা, অন্যদিকে ছবির নাম ‘মা’, আবার এতে তার চরিত্রটিও মায়ের। সবমিলে মাতৃত্বের ভেতরে ডুবে থাকা এ নায়িকা বলেন, “আমি তো অনেক খুশি যে আনকাট সেন্সর পেয়েছে। এই ছবির জার্নিটা সারা জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিল। আর যখন মুক্তি পাবে, তখন ও আমার কোলে থাকবে।

অরণ্য আনোয়ার দেশের পরীক্ষিত নির্মাতাদের একজন। যিনি ‘আমাদের নুরুল হুদা’র মতো ধারাবাহিক নাটক নির্মাণ করে মুগ্ধতা ছড়িয়েছেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই বড় পর্দায় অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত ছবিটি মুক্তি দিতে চান নির্মাতা।

পরীমনি ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু , লাবণ্য, শাহাদাত হোসেন।

Tags: অরণ্য আনোয়ারপরীমনিলিড বিনোদনসেন্সর বোর্ড
Previous Post

লোডশেডিংয়ে লাগামহীন ইলেকট্রনিক্স পণ্যের দাম

Next Post

পাকিস্তানের আক্ষেপ, পাকিস্তানের ফিনিক্স হয়ে ওঠা বিশ্বজয়

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছে, উল্লাসে ভাসছে ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের আক্ষেপ, পাকিস্তানের ফিনিক্স হয়ে ওঠা বিশ্বজয়

কক্সবাজারের সৈকত, সমুদ্রের ঢেউ ও আকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে সৈকতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT