চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ্ব ফাইন্যান্সের ঋণ বা সঞ্চয়ের কিস্তি দেওয়া যাবে ‘নগদ’-এ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 11, অক্টোবর 2022
in তথ্যপ্রযুক্তি
A A
চ্যানেল আই অনলাইন এর প্রতিনিধিরা ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নগদ’ এবং হজ্ব ফাইন্যান্সের গ্রাহকেরা তাদের লোন অথবা হজের জন্য সঞ্চয়ের ডিপোজিটের কিস্তি পরিশোধ করতে পারবেন ‘নগদ’ অ্যাপের মাধ্যমে।

সম্প্রতি রাজধানীর দিলকুশায় হজ্ব ফাইন্যান্স-এর প্রধান কার্যালয়ে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির ফলে এখন থেকে ‘নগদ’ এবং হজ্ব ফাইন্যান্সের গ্রাহকেরা তাদের লোন অথবা হজের জন্য সঞ্চয়ের ডিপোজিটের কিস্তি পরিশোধ করতে পারবেন ‘নগদ’ অ্যাপের মাধ্যমে। পাশাপাশি ভবিষ্যতে হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড-এর গ্রাহকেরা ‘নগদ’ অ্যাপের মাধ্যমে ডিপিএস সুবিধাসহ ন্যানো লোন, মাইক্রো লোন, রিটেইল লোন এবং এসএমই লোন ক্রয় সুবিধা নিতে পারবেন ‘নগদ’ গ্রাহকেরা।

সকল প্রকার আর্থিক সেবা যেমন, সঞ্চয় গ্রহণ ও বিনিয়োগ প্রদানের পাশাপাশি হজের জন্য বিশেষ সঞ্চয় ও অর্থায়ন সেবা প্রক্রিয়া আরও সহজ করতে আর্থিক প্রতিষ্ঠান হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেডের সঙ্গে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ লিমিটেড-এর চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

এ সময় ‘নগদ’-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান, পেমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান, ডেপুটি জেনারেল ম্যানেজার (এফআই ও ইন্স্যুরেন্স) মো. বায়েজিদ।

এ ছাড়া হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড-এর পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রুমী এহসানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মসিউদ্দৌলা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আ ফ আ মো. শফিউদ্দিনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে হজ্ব ফাইন্যান্স-এর লোন অথবা ডিপোজিটের নতুন এই সেবা নিয়ে ‘নগদ’-এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ বরাবরই ইসলামি শরিয়াভিত্তিক মোবাইল ব্যাংকিং কার্যক্রমের নানান সব সুযোগ সুবিধা নিয়ে এসেছে। যারা হজের জন্য সঞ্চয় করতে চান তাদের জন্য আবারও সুখবর আনল নগদ। এখন থেকে সারা দেশের মানুষ  হজ ফাইন্যান্স-এর যেকোনো সুবিধা নিতে পারবেন ঘরে বসেই। তাই লোন অথবা হজের জন্য সঞ্চয়ের ডিপোজিটের কিস্তি পরিশোধ করার জন্য নষ্ট হবে না অতিরিক্ত সময়।’

ইসলামি জীবনধারার সঙ্গে সংগতি রেখে গত তিন বছর ধরে চালু রয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট, যা সম্পূর্ণ শরিয়াহ পর্যবেক্ষক কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।

ইসলামিক শরিয়াহ অনুসারে পরিচালিত হওয়ায় কোনো রকম সুদ ছাড়াই ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্টের গ্রাহকেরা নিজের কষ্টার্জিত অর্থ এখানে সঞ্চয় করতে পারছেন। পাশাপাশি খুব সহজেই পবিত্র হজ ও ওমরাহর যাতায়াতসহ অন্যান্য খরচ এই অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যায়। এ ছাড়া এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই তাঁদের ইসলামিক জীবন বিমার পেমেন্টও করতে পারেন।

Tags: নগদ
Previous Post

মিরপুরে ‘ডিউক বল’ আতঙ্ক

Next Post

সাধারণ মানুষের ইস্যু নিয়ে কর্মসূচিতে ব্যাপক সাড়া পাচ্ছে বিএনপি

Next Post
বিএনপি কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাধারণ মানুষের ইস্যু নিয়ে কর্মসূচিতে ব্যাপক সাড়া পাচ্ছে বিএনপি

রাজধানীর পানির পাম্পগুলো বিদ্যুৎ সংকটে বিপাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ সংকটে রাজধানীর পানির পাম্পগুলোও বিপাকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT